রাভশনের বিরুদ্ধেও অনিশ্চিত জেমি

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) হয়ে এখনও অভিষেক হয়নি জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren)। দলের সঙ্গে যোগ দিয়েছেন অনেক দিন আগেই। কলকাতায় পা রাখার কয়েক দিন পরেই শোনা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohun Bagan SG Star Jamie MacLaren

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) হয়ে এখনও অভিষেক হয়নি জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren)। দলের সঙ্গে যোগ দিয়েছেন অনেক দিন আগেই। কলকাতায় পা রাখার কয়েক দিন পরেই শোনা গিয়েছিল তাঁর ঘাড়ের সমস্যার কথা। তারপর ফিটনেস নিয়েও প্রশ্ন রয়ে গিয়েছে।

   

IPL নিলামে চমক দিতে পারেন এই তরুণ ভারতীয় ব্যাটার

জেমিকে সবুজ মেরুন জার্সি পরে ম্যাচে দেখার জন্য মুখিয়ে রয়েছেন মোহনবাগান সমর্থকরা। আগামীকাল এশিয়ান টুর্নামেন্টের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। রাভশনের (Ravshan) বিরুদ্ধে ম্যাচ। ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে কি খেলতে পারবেন জেমি ম্যাকলারেন?

আপাতত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। রাভশনের বিরুদ্ধে ম্যাচেও অনিশ্চিত মেলবোর্ন সিটি এফসিতে খেলা কিংবদন্তি এই ফুটবলার। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছিলেন জেমি। তবুও তাঁর ফিটনেস নিয়ে সমর্থকদের মধ্যে সংশয় রয়েই গিয়েছে। তাঁর ফিটনেসের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মলিনার কাছে।

ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে মিডিয়া ডে-তে কোচকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মলিনা বলেছিলেন, ‘ ‘আমি ডাক্তার নাকি? ডাক্তারকে এ ব্যাপারে প্রশ্ন করুন।’ জেমি ম্যাকলারেনকে দীর্ঘ মেয়াদের চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।

কপিল দেব-অশ্বিনের পর এবার জাদেজাও ছোঁবেন এই রেকর্ড!

মেলবোর্ন সিটি এফসির কিংবদন্তি ফুটবলার তিনি, অস্ট্রেলিয়ার ক্লাবটির হয়ে করেছেন প্রচুর গোল। স্বভাবতই তাঁকে নিয়ে মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বেশি। কিন্তু সবুজ মেরুন জার্সি পরে এখনও মাঠেই নামেননি জেমি ম্যাকলারেন। ভারতে আসার পর ঘাড়ের সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google