পূর্ব রেলের শিয়ালদহ শাখায় চাকরির সুযোগ, অনলাইনেই করতে পারবেন আবেদন

প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে পূর্ব রেল (Eastern Railway Recruitment 2024)। এই সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, পূর্ব রেলওয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে পূর্ব ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sealdah

প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে পূর্ব রেল (Eastern Railway Recruitment 2024)। এই সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, পূর্ব রেলওয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে পূর্ব রেলের বিভিন্ন ওয়ার্কশপ এবং বিভাগের জন্য করা হবে এই নিয়োগ। পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তেই চাকরি করার সুযোগ পাবেন ইচ্ছুক ব্যক্তিরা। কারণ রাজ্যের বিভিন্ন অঞ্চল হবে নিযুক্তদের কর্মস্থল। তার মধ্যেই রয়েছে শিয়ালদহ। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে।

পূর্ব রেলের এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন –

   

পদের নাম – অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।

শূন্যপদ – মোট ৩,১১৫

রাজ্যের কোন কোন অঞ্চলে হবে রেলের ওয়ার্কশব / বিভিন্ন বিভাগে কাজের সুযোগ – হাওড়া, লিলুয়া, শিয়ালদহ, কাঁচরাপাড়া, মালদহ, আসানসোল, জামালপুর।

বয়সসীমা – আবেদনকারীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরে মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়।

যোগ্যতা – আবেদনকারী ব্যক্তিদের থাকতে হবে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। এছাড়া, থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন (এনসিভিটি) বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন (এসসিভিটি) দ্বারা প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

নিয়োগ পদ্ধতি – প্রার্থীদের মেধার ভিত্তিতেই নিয়োগ করা হবে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে সব প্রয়োজনীয় নথির সঙ্গে আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণীভুক্তরা ছাড়া বাকিদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ – ২৩ অক্টোবর ২০২৪ আবেদনের শেষ দিন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google