জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে না

এবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির (Supreme court hearing on junior doctors) প্রসঙ্গ তুলে প্রশ্ন করলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি দেশের সর্বোচ্চ আদালতে শুনানির সময় সাফ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tilottama's Parents Urge People to Come Out in Support on February 9

এবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির (Supreme court hearing on junior doctors) প্রসঙ্গ তুলে প্রশ্ন করলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি দেশের সর্বোচ্চ আদালতে শুনানির সময় সাফ জানিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কোনও ক্ষতি হচ্ছে না। তাদের আন্দোলন একেবারে ন্যায্য। সিনিয়র ডাক্তাররা ওভারটাইম করে পরিস্থিতি স্বাভাবিক রাখছেন।

এছাড়া, জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ আরও বলেছেন, “৯ আগস্ট রাতে ঘটনাস্থলে যারা ছিলেন তাদের প্রত্যেকের নাম আমি আদালতে জমা দিতে চাই। যাঁদের ঘটনাস্থলে থাকার দরকার ছিল না, তারাও সেখানে ছিল। আমি তাদের নাম এখনই প্রকাশ্যে আনতে চাই না।” এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বিস্তারিত তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে।

   

এখনও সুপ্রিম কোর্টে শুনানি চলছে। গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন তারা। এই বৈঠকের পরে কর্মবিরতি আদৌ উঠবে কিনা সেই নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে এখনও ভালো চোখে দেখছে না রাজ্যের একাংশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google