অনবদ্য লড়াই, হার দিয়েই আইএসএল শুরু করল মহামেডান

শেষ রক্ষা হলনা। পরাজিত হয়েই ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024) শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
NorthEast United vs Mohammedan SC

শেষ রক্ষা হলনা। পরাজিত হয়েই ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024) শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। প্রতিপক্ষ হিসেবে ছিল নর্থইস্ট ইউনাইটেড। অনবদ্য লড়াই শেষে ১-০ গোলের ব্যবধানে পেদ্রো বেনালির ছেলেদের কাছে পরাজিত হতে হল সাদা-কালো ব্রিগেডকে‌। নর্থইস্টের হয়ে একটিমাত্র গোল করেন আলাউদ্দিন আজরায়ি।

যারফলে ডুরান্ড কাপের পর জয় দিয়েই আইএসএল শুরু করল নর্থইস্ট ইউনাইটেড। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে আসলো জন আব্রাহামের ছেলেরা। তবে ম্যাচের শুরু থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল মাকান ছোটেদের। তবে সুযোগ বুঝেই প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করে পার্থিব গোগোইরা। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি। সাদা-কালো রক্ষণভাগে আটকে যেতে হয়েছিল বারংবার।

   

যারফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধ থেকে স্বমহিমায় ফিরে আসে মহামেডান। একটা সময় তা যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দলকে। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই বজায় রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময় মহামেডানের রক্ষণভাগে ফাটল ধরিয়ে গোল করে যান আলাউদ্দিন। তারপর আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না।

দলের এমন পারফরম্যান্স কিছুটা হলেও হতাশ করেছে মহামেডান সমর্থকদের। তবে নিজেদের প্রথম আইএসএলের প্রথম ম্যাচে দলের ফুটবলারদের লড়াই সহজেই মন কেড়ে নিয়েছে সকল সমর্থকদের। আগামী ২১শে সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠেই শক্তিশালী এফসি গোয়ার মুখোমুখি হবে চেরনিশভের ছেলেরা‌। এই ম্যাচ থেকেই জয়ে ফেরার লক্ষ্য থাকবে সকলের।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।