চুরি গেল অভিনেতা বিশ্বনাথ বসুর গাড়ি

চুরি গেল অভিনেতা বিশ্বনাথ বসুর গাড়ি।তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। এমনই একটি বিষয় নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক জিৎ চক্রবর্তী। ছবির নাম ‘গাড়ির যত্ন নিন’। ছবিতে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

চুরি গেল অভিনেতা বিশ্বনাথ বসুর গাড়ি।তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। এমনই একটি বিষয় নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক জিৎ চক্রবর্তী। ছবির নাম ‘গাড়ির যত্ন নিন’।

ছবিতে দেখা যাবে, বিশ্বনাথের একমাত্র স্বপ্ন ছিল দামী গাড়ি কেনার।গাড়ি কেনার প্রবল ইচ্ছে পূরণ করতে বড়লোক বাবার আদুরে মেয়েকে বিয়ে করেছেন বিশ্বনাথ। শ্বশুরের কাছ থেকে সে গাড়ি এবং ফ্ল্যাট পায়। হঠাৎই একদিন ডিনারে গিয়ে বিপত্তি। ওয়েস্টিন থেকে চুরি হয়ে যায় গাড়ি। ছবিতে নিজের নাম ভূমিকাতেই অভিনয় করছেন বিশ্বনাথ। বিশ্বনাথ ছাড়া ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন বুলবুলি পাঁজা, রূপা ভট্টাচার্য, অশোক কুমার, শিশুশিল্পী মুসকান, অরিত্র গঙ্গোপাধ্যায় প্রমুখ। সদ্যই শেষ হয়েছে ছবির শ্যুটিং। কলকাতার বিভিন্ন জায়গায় হয়েছে শ্যুটিং। ছবির গল্প এবং ভাবনায় আকাশ ভৌমিক। লিখেছেন শিলাদিত্য। ছবির সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য। প্রযোজনায় রয়েছেন ছালিয়া শ্রীবাস্তব। সব কিছু ঠিক থাকলে অমর সিনেভিশান প্রাইভেট লিমিটেড-এর ব্যানারে তৈরি এই ছবি শীঘ্রই মুক্তি পাবে।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google