প্রিজন ভ্যান থেকে তরুণীকে ফিল্মি কায়দায় নিয়ে পালাল পরিবার! বালুরঘাটে ব্যাপক চাঞ্চল্য

মঙ্গলবার ভরদুপুরে ফিল্মি কায়দায় পুলিশের প্রিজন ভ্যান থেকে তরুণীকে গায়েব করে দিল পরিবার! এই ঘটনার সাক্ষী থাকল বালুরঘাট। সূত্র মারফৎ জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে এক তরুণীকে প্রিজন ভ্যানে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
balughat police station

মঙ্গলবার ভরদুপুরে ফিল্মি কায়দায় পুলিশের প্রিজন ভ্যান থেকে তরুণীকে গায়েব করে দিল পরিবার! এই ঘটনার সাক্ষী থাকল বালুরঘাট। সূত্র মারফৎ জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে এক তরুণীকে প্রিজন ভ্যানে করে আনা হয় মেডিক্যাল পরীক্ষার জন্য। আর এই সুযোগেকে প্রিজন ভ্যান থেকে তরুণীকে নিয়ে পালাল পরিবার। স্বাভাবিক ভাবে এই ঘটনায় শুরু হয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, ওই তরুণীর নামে পরিবারের লোকের বেশ কিছু দিন আগে নিখোঁজ ডায়েরি করে। এরপর সোমবার ওই তরুণী থানায় এসে আত্মসমর্পণ করেন। তপন থানার পুলিশ ওই তরুণীকে আজ বালুরঘাট জেলা আদালতে তোলার জন্য নিয়ে যায়৷ এদিকে আদালতে তোলার আগেই ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল করার পর বালুরঘাট জেলা আদালতে তোলার কথা ছিল। তার আগেই পুলিশের গাড়ি থেকে ওই তরুণীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় পরিবারের সদস্যরা।

   

মেডিক্যাল করিয়ে আদালতে তোলার আগেই তরুণীকে গাড়িতে করে নিয়ে পালিয়ে যান পরিবারের সদস্যরা। ঘটনায় এক পুলিশ কর্মী ও গাড়ির চালককে মারধর করা হয় বলে অভিযোগ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা ও ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ সহ বিশাল বাহিনী। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা জুড়ে নাকা চেকিং করা হয়েছে। এদিকে এখন পর্যন্ত ওই তরুণী কোনও খোঁজ মেলেনি। এদিকে আহত দুই পুলিশকর্মীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।