Kanchan Sreemoyee: হানিমুন থেকে ফিরে অসুস্থ কাঞ্চন, খবর শুনেই ছুটে এলেন শাশুড়ি!

কয়েকদিন আগেই হানিমুনে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। ফিরেই অসুস্থ হয়ে পড়লেন তাঁরা। খবর শুনেই মেয়ের শশুরবাড়িতে ছুটে এলেন মা। এসেই ঢুকে পড়লেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Kanchan Sreemoyee

কয়েকদিন আগেই হানিমুনে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। ফিরেই অসুস্থ হয়ে পড়লেন তাঁরা। খবর শুনেই মেয়ের শশুরবাড়িতে ছুটে এলেন মা। এসেই ঢুকে পড়লেন রান্নাঘরে।

এই বছর ১৪ ফেব্রুয়ারী গাঁটছড়া বাঁধেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। চলতি মাসের শুরুতেই তাঁরা গিয়েছিলেন মালদ্বীপে হনিমুন কাটাতে। সেখান থেকেই নানা ছবিও পোস্ট করেছিলেন তাঁরা। দেশে ফিরতেই জ্বরে পড়লেন দুজনে। সেই খবর শুনে মেয়েকে দেখতে এসেছিলেন শ্রীময়ীর মা। মা আসতেই নানান খাবার কাওয়ার আবদার করলেন মেয়ে-জামাই। অগত্যা রান্নাঘরে ঢুকলেন তিনি।

   

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। সেখানেই রান্নাঘরে বসে আটা মাখতে দেখা যাচ্ছে তাঁর মাকে। ভিডিওতে শ্রীময়ী জানান যে মা এসেছে মেয়ের অসুস্থতার খবর শুনে। এরপর তাকে নানান রকম খাবার খাওয়ার আবদার করেন কাঞ্চন, মালপোয়া, আলুদ্দম থেকে শুরু করে রাধাবল্লভী। শ্রীময়ী বলেন যে এর আগে যেখানেই যেতেন তাঁর মা অনুরোধ করতেন যে তাঁকে যেন রান্না করতে বলা না হয়। তবে আজ জামাইয়ের আবদারে রান্নাঘরে ঢুকেছেন তিনি। কাঞ্চনের পাড়ার কচুরির দোকান বন্ধ থাকতেই মূলত রান্নাঘরে ঢুকতে হয় মাকে বলে জানিয়েছেন শ্রীময়ী।

মুক্তির কৌশলেও চমক! কী এমন করলেন ‘কাকুদা’র নির্মাতারা? জানালেন সোনাক্ষী

এই বছর ১৪ ফেব্রুয়ারী গাঁটছড়া বাঁধেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। বিয়ের পর তারকাজ্জল রিসেপশনও দিয়েছিলেন তাঁরা। জামাইষষ্ঠীর দিনে অভিনেত্রী অভিযোগ করেছিলেন যে ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় (Honeymoon) যাওয়া হয়নি তাদের। মালদ্বীপে নিয়ে গিয়ে তার স্বাধ মেটালেন স্বামী কাঞ্চন।

কয়েকদিন আগেই তাজপুর ঘুরতে গিয়েছিলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এর শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা। শুটিংয়ের ফাঁকে স্ত্রীকে নিয়ে সমুদ্রসৈকতে সময় কাটান অভিনেতা। করেন খাওয়া-দাওয়াও। সেই সময়ই শ্রীময়ী জানিয়েছিলেন যে খোঁজ চলছে হানিমুনের উপযুক্ত স্থানের। মালদ্বীপে এসে তাঁর স্বপ্নপূরণ হয়েছে বলে জানিয়েছিলেন শ্রীময়ী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google