জন্মদিনে সওগাত দিলেন উষ্ণতা! রূপের আগুনে পারদ বাড়ল নেটমাধ্যমে

জনপ্রিয় অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়ের (Rupsha Mukhopadhyay) আজ জন্মদিন (Birthday)। জন্মদিনে পুজো দেওয়ার পাশাপাশি বিশেষ ফটোশুট করলেন তিনি। এখনও দাবদাহে পুড়ছে শহর কলকাতা, তাঁর ফটোশুটের মাধ্যমেই যেন গরমে শরীর ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Rupsha Mukhopadhyay

জনপ্রিয় অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়ের (Rupsha Mukhopadhyay) আজ জন্মদিন (Birthday)। জন্মদিনে পুজো দেওয়ার পাশাপাশি বিশেষ ফটোশুট করলেন তিনি। এখনও দাবদাহে পুড়ছে শহর কলকাতা, তাঁর ফটোশুটের মাধ্যমেই যেন গরমে শরীর ঠান্ডা রাখার উপায় দেখালেন তিনি।

তার জন্মদিনে নিজের সমাজমাধ্যমে তার বিশেষ ফটোশুটের কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। গরমের দিনে সুইমিং পুলেই ডুব দিলেন তিনি। জন্মদিন পালন করতে খেলেন ব্রাউনি (Brownie) কেক। এছাড়া শরীরকে ঠান্ডা রাখতে খেলেন ফলের রস (Fruit juice) এবং রোডের তেজ থেকে বাঁচতে চোখে দিলেন কালো সানগ্লাস (Sunglass)।Rupsa Mukhopadhay

   

তাঁর পরনে ছিল হলুদ রঙের বিকিনি (bikini)। জলকেলী করতে করতেই বিভিন্ন পোজে ধরা দিয়েছেন তিনি। তার এই ফটোশুটের জন্য মেকাপের দায়িত্বে ছিলেন অমিত দাস। তার চুলের স্টাইলিং করেছেন শর্মিষ্ঠা। সামগ্রিক স্টাইলিং এর দায়িত্ব সামলেছেন সম্পূর্ণা দে । ফোটোশুটটির আয়োজন করা হয় বিলাসবহুল অলটেয়ার হোটেলে (Altair Hotel)।

টেলিভিশন জগৎ দিয়েই পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukhopadhyay)। ‘এসো মা লক্ষ্মী’, ‘ভালোবাসা ভালোবাসা’ ‘সাত ভাই চম্পা’ প্রমুখ টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। ‘লগন বয়ে যায়’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন রূপসা। তবে পথিকৃৎ বসু পরিচালিত ‘কে তুমি নন্দিনী’ (Ke Tumi Nandini) দিয়ে আলোচনায় আসেন তিনি।

অনুরাগীদের কাছে বড় প্রশ্ন অঙ্কুশের, দিলেন উত্তরের অপশনও!

অভিনেতা বনি সেনগুপ্তর (Bony Sengupta) বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘আবার অরণ্যের দিনরাত্রি’, অরিন্দম রায় এর হিন্দি ছবি ‘রাম’ (R.A.M) চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে এম.এন. রাজ্ পরিচালিত ‘জান্নাত’ (Jannat) ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি।

হৈ হৈ কাণ্ড, বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা পাড়ুকোন

ফটোশুট ছাড়াও জন্মদিনে ভূতনাথ মন্দিরে পুজো দেন অভিনেত্রী। বাবা-মাকে নিয়ে খেতে বেরোনোর পরিকল্পনাও রয়েছে তার। রাত্রে ঘনিষ্ট বন্ধুদের জন্য একটি ছোট্ট পার্টি রেখেছেন তিনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google