সুহেল বনাম দীপেন্দু! ভিডিও শেয়ার করল Mohun Bagan

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর আগে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। আপাতত উঠতি ফুটবলারদের নিয়ে শুরু হয়েছে অনুশীলন। রিজার্ভ দলে এবারেও একাধিক নতুন ফুটবলারকে যুক্ত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohun Bagan suhail ahmed batt

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর আগে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। আপাতত উঠতি ফুটবলারদের নিয়ে শুরু হয়েছে অনুশীলন। রিজার্ভ দলে এবারেও একাধিক নতুন ফুটবলারকে যুক্ত করেছে মোহনবাগান। সেই সঙ্গে রয়েছেন গতবারের স্কোয়াডের একাধিক ফুটবলার। অনুশীলনের মাঝে হালকা মেজাজের ভিডিও তুলে ধরেছে বাগান।

Mohun Bagan: ২১ তারিখে পরীক্ষার মুখে মোহনবাগান

   

ভিডিওতে দেখা গিয়েছে মুখোমুখি হয়েছেন রিজার্ভ দলের অন্যতম সেরা দুই ফুটবলার। চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন সুহেল আহমেদ ভাট ও দীপেন্দু বিশ্বাস। সুহেল বনাম দীপেন্দুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই দুই ফুটবলারের মধ্যে কে জিতলেন চ্যালেঞ্জে?

ভিডিওতে দেখা গিয়েছে, সাদা লাইনের ওপর রাখা রয়েছে পাঁচটি বল। লাইনের একদিনে সুহেল, উল্টো দিকে দীপেন্দু। বলার সঙ্গে সঙ্গে কে আগে বল নিজের দিকে টেনে নিতে পারবেন সেটাই হল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জে সুহেলকে কড়া টক্কর দিয়েছেন দীপেন্দু। পাঁচবারের মধ্যে দীপেন্দু দু’বার নিজের দিকে টেনে নিয়েছিলে বল. সুহেলের দিকে তিনটি বল। দীপেন্দুকে ৩-২ ব্যবধানে হারিয়েছেন সুহেল।

 

কে এই ‘রেকর্ড ভাঙা’ ফুটবলার যার সঙ্গে যুক্ত Mohun Bagan জল্পনা?

মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দলের অন্যতম সেরা দুই ফুটবলার সুহেল আহমেদ ভাট ও দীপেন্দু বিশ্বাস। ২০২৩-২৪ মরসুমের শুরুর দিকে ব্যাক টু ব্যাক গোল করে নজর কেড়েছিলেন সুহেল আহমেদ ভাট। নিজের পারফরম্যান্সের জোরে ক্রমে উঠে এসেছিলেন সিনিয়র দলে। সুহেলের মতো দীপেন্দুও জায়গা পেয়েছিলেন সিনিয়র দলে। চোট সমস্যার কারণে সাময়িকভাবে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন সুহেল। ফিরে এসে আবারও গোল করেছিলেন। আসন্ন মরসুমেও প্রচুর গোল করতে চাইবেন তিনি। দীপেন্দু সিনিয়র দলে নিজের জায়গা নিশ্চিত করতে চাইবেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google