গণনার শুরুতেই বারাণসীতে পিছিয়ে পড়লেন মোদী

সকাল সকাল অঘটন! আজ, মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই পিছিয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিটিআই সূত্রে খবর, বারাণসী থেকে ৬২২৩ ভোটে পিছিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সকাল সকাল অঘটন! আজ, মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই পিছিয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিটিআই সূত্রে খবর, বারাণসী থেকে ৬২২৩ ভোটে পিছিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অজয় রাই প্রথম স্থানে রয়েছেন।

সকাল ১০টা পর্যন্ত গণনা অনুযায়ী, এনডিএ ২৯৮টি আসনে এগিয়ে। আর ইন্ডি জোট এগিয়ে ২২১টি আসনে। অন্যান্যরা ২৪টি আসনে এগিয়ে। 

   

দেশজুড়ে এবার সাত দফায় ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন হয়েছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ হয়েছে। মোট প্রার্থী ছিলেন ৮ হাজার ৩৬০ জন।

১ জুন শেষ দফার ভোটের পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলাফলে এনডিএ জোটকে এগিয়ে রাখা হয়েছে। এনডিএ আসনসংখ্যা ৩৫০-র ওপরে থাকবে বলে এক্সিট পোলগুলিতে দাবি করা হয়েছে। অন্যদিকে ইন্ডি জোটের আসনসংখ্যা ১৫০-র নীচে থাকবে বলে জানিয়েছিল বেশিরভাগ এক্সিট পোল।

Share Market: ভোটগণনা শুরু হতেই শেয়ার বাজারে বিরাট ধস!

এদিন লোকসভা নির্বাচনের ফলের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও ওডিশার বিধানসভা নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হবে। গুজরাতের সুরাত আসনের বিজেপি প্রার্থীকে ইতিমধ্যে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে আজ গোটা দেশের ৫৪২টি লোকসভা আসনের গণনা অনুষ্ঠিত হচ্ছে। 

একনজরে কিছু বুথফেরত সমীক্ষা

নিউজ ২৪-টুডেজ চাণক্যের সমীক্ষা অনুযায়ী, এনডিএ ৪০০, ইন্ডিয়া ১০৭ এবং অন্যান্যরা ৩৬টি লোকসভা আসনে জেতার সম্ভাবনা রয়েছে। এনডিএ-র ৪০০টি আসনের মধ্যে বিজেপি একাই ৩৩৫টি আসন জিততে পারে।

এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এনডিএ ৩৫৩-৩৮৩ জিততে পারে। বিরোধীদের জোট ইন্ডিয়া পেতে পারে ১৫২-১৮২টি আসন। অন্যান্যরা ৪-১২টি লোকসভা আসনে জিততে পারে।

গণনার দিন রাজভবনে বিরাট উদ্যোগ রাজ্যপালের! রাজ্যবাসীর কাছে কী আবেদন আনন্দ বোসের?

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, এনডিএ ৩৬১-৪০১, ইন্ডিয়া ১৩১-১৬৬ এবং অন্যেরা ৮-২০টি আসনে জিততে পারে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google