নীরাজ পাণ্ডের ওয়েব সিরিজে কি চমক দেবেন শ্রুতি দাস? জেনে নিন তথ্য

নীরাজ পাণ্ডের ‘খাকি; দা বেঙ্গল চ্যাপ্টার’ নিয়ে জল্পনা তুঙ্গে। এই সিরিজের সঙ্গে নাম জড়িয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এর মতো প্রথম সারির অভিনেতাদের । তবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
shruti das

নীরাজ পাণ্ডের ‘খাকি; দা বেঙ্গল চ্যাপ্টার’ নিয়ে জল্পনা তুঙ্গে। এই সিরিজের সঙ্গে নাম জড়িয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এর মতো প্রথম সারির অভিনেতাদের । তবে সব থেকে বেশি জল্পনা ছিল এই সিরিজের মহিলা চরিত্র কে নিয়ে। এর আগে শোনা গিয়েছিলো সোলাঙ্কি রায়, চিত্রাঙ্গদা শতরূপার নাম। এই মুহূর্তে টালিগঞ্জ সূত্রে খবর এই সিরিজে অভিনয় করতে পারেন শ্রুতি দাস।

সাম্প্রতিক দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে’, সৃজিত মুখোপাধ্যায় এর ‘এক্স ইকুয়ালস টু প্রেম’ চলচ্চিত্রে কাজ করেছেন শ্রুতি। এছাড়া মুম্বাইতেও আগে কাজ করেছেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে এই ওয়েব সিরিজ এর জন্য অডিশন দিয়েছেন শ্রুতি। তবে এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

   

সূত্র মারফত এও জানা যাচ্ছে যে এই সিরিজের জন্য মুম্বই গিয়ে কিছুটা শুটিং সেরে ফেলেছেন জিৎ এবং শাশ্বত চট্টোপাধ্যায়। চূড়ান্ত হয়ে গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর লুক সেটও। খুব শীঘ্রই কলকাতায় শুরু হবে শুটিং।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google