সোমবার ICSE, ISC পরীক্ষার রেজাল্ট, রইল বিবরণ

আগামিকাল আইসিএসই এবং আইএসসি (ICSE, ISC) পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে। রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ১১ টায় আইসিএসই পরীক্ষা (দশম শ্রেণির ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
ICSE and ISC student

আগামিকাল আইসিএসই এবং আইএসসি (ICSE, ISC) পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে। রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ১১ টায় আইসিএসই পরীক্ষা (দশম শ্রেণির বোর্ড পরীক্ষা) এবং আইএসসি পরীক্ষার (দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা) রেজাল্ট ঘোষণা করা হবে। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org এবং results.cisce.org থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। প্রার্থীরা সেখান থেকেই রেজাল্ট দেখতে পারবে।

কীভাবে ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট দেখতে হবে?
১) www.cisce.org এবং results.cisce.org-তে যেতে হবে। ICSE পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ICSE Result 2024 লিঙ্কে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের। আর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য ISC Result 2024 লিঙ্কে ক্লিক করতে হবে।

   

২) নতুন একটি পেজ খুলে যাবে। নিজেদের ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index Number) এবং ক্যাপচা দিয়ে ‘Submit’ করতে হবে।

৩) স্ক্রিনে আইসিএসই পরীক্ষা বা আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখাবে। আর ভবিষ্যতের জন্য মার্কশিট প্রিন্ট করে রাখা যাবে। সেজন্য ‘Print’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আইসিএসই পরীক্ষা বা আইএসসি পরীক্ষার মার্কশিট প্রিন্ট হয়ে যাবে।

ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট
আইসিএসই পরীক্ষা (দশম শ্রেণির বোর্ড পরীক্ষা) এবং আইএসসি পরীক্ষার (দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা) রেজাল্ট রিভিউও করা যাবে। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের তরফে জানানো হয়েছে, ‘রি-চেকিং’-র জন্য প্রতিটি বিষয়ে ১,০০০ টাকা লাগবে। আর পুর্নমূল্যায়ন বা ‘রি-ইভালুয়েশন’-র জন্য ১,৫০০ টাকা লাগবে।

ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ‘রি-চেকিং’-র লিঙ্ক সক্রিয় হয়ে যাবে। আগামী ১০ মে পর্যন্ত সেই আবেদন করা যাবে। তার চার সপ্তাহের মধ্যে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ‘রি-চেকিং’-র রেজাল্ট ঘোষণা করা হবে। তাতে সন্তুষ্ট না হলে পুর্নমূল্যায়নের জন্য আবেদন করা যাবে।

কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org-র ‘Public Services’-তে গিয়ে সেই আবেদন করতে পারবে। ‘রি-চেকিং’-র রেজাল্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে পুর্নমূল্যায়নের জন্য আবেদন করতে হবে। তার তিন সপ্তাহ পরে পুর্নমূল্যায়নের রেজাল্ট ঘোষণা করবে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google