‘নতুন সংসদ ভবন ফাইভ স্টার জেলখানা’, ভোটের আগে বোমা ফাটালেন সাংসদ

ফের কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। লোকসভা ভোটের আগে তিনি নতুন সংসদ ভবনকে ফাইভ স্টার জেলখানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sanjay Raut

ফের কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। লোকসভা ভোটের আগে তিনি নতুন সংসদ ভবনকে ফাইভ স্টার জেলখানা বললেন।

লোকসভা ভোটের উত্তাপের মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রভাবশালী নেতা সঞ্জয় রাউত। এই বক্তব্যের পর রাজনৈতিক চাপানউতোর আরেক দফা বেড়েছে। বস্তুত, ২৯ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত নতুন সংসদ ভবনকে পাঁচতারা কারাগারের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘নতুন সংসদ পাঁচতারা কারাগারের মতো, যেখানে আপনি কাজ করতে পারবেন না। যখন আমরা সরকার গঠন করব, আমরা আমাদের ঐতিহাসিক (পুরনো সংসদে) থেকে সংসদের অধিবেশন শুরু করব। ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর ৪০০ এর পরিবর্তে ৬০০ লক্ষ্য নির্ধারণ করা উচিত। ২০১৪ সালের আগে শরদ পাওয়ার যখন কৃষিমন্ত্রী ছিলেন, তখন তিনি ভারতের ইতিহাসে অন্যতম সেরা কৃষিমন্ত্রী ছিলেন।’

   

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ সম্মান নিধি এবং মহারাষ্ট্র রাজ্য নমো শেতকারি সম্মান যোজনার আওতায় কৃষকদের বার্ষিক ১২,০০০ টাকা ঋণ বিতরণ করেন। এদিকে প্রধানমন্ত্রী মোদীর ইয়াভাতমলের সমাবেশকেও আক্রমণ করেন সঞ্জয় রাউত।

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google