IPL 2024 শুরু হওয়ার আগে এক ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল ২০২৪ (IPL 2024)। যার জন্য সব ফ্র্যাঞ্চাইজিই প্রস্তুতি নিচ্ছে। তবে এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
IPL

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল ২০২৪ (IPL 2024)। যার জন্য সব ফ্র্যাঞ্চাইজিই প্রস্তুতি নিচ্ছে। তবে এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই দলের একজন খেলোয়াড়কে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

প্রসঙ্গত, আফগানিস্তানের স্পিনার নুর আহমেদকে (Noor Ahmed) ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আইপিএল শুরুর আগেই ১২ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগান স্পিনার নুর আহমেদ। তবে এই নিষেধাজ্ঞা আইপিএল থেকে নয়, সম্প্রতি দ্বিতীয় আসরে খেলা ইন্টারন্যাশনাল লীগ টি-টোয়েন্টি (আইএলটি) থেকে। আসলে খেলোয়াড়দের চুক্তি ভঙ্গের অভিযোগে নুর আহমেদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। 

   

নূর আহমেদ টুর্নামেন্টে শারজাহ ওয়ারিয়র্স দলের হয়ে খেলেন। ফ্র্যাঞ্চাইজি আসন্ন মরসুমের জন্য তাঁকে ধরে রাখার জন্য চেষ্টা করেছিল। তখন তিনি তাতে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন। এরপর আইএলটি ২০-এর দ্বিতীয় আসরে খেলার পরিবর্তে এসএ ২০-তে ডারবান সুপার জায়ান্টস দলের হয়ে খেলতে দেখা যায় নুর আহমেদকে। 

ফ্র্যাঞ্চাইজিটি নূর আহমেদের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিলেও নুর আহমেদ রিটেনশন পেপারে স্বাক্ষর করতে রাজি হননি। যার পর ইন্টারন্যাশনাল লীগ টি-টোয়েন্টির ডিসিপ্লিনারি কমিটির কাছে অভিযোগ জানায় ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট। দু’পক্ষের বক্তব্য শোনার পর এমিরেটস ক্রিকেট বোর্ডের সদস্য জায়েদ আব্বাস বিষয়টি নিয়ে তদন্ত করেন। এরপরই ওই খেলোয়াড়কে ১২ মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কমিটি। 

এর আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ২০ মাস, যা পরে ১২ মাস পর্যন্ত করা হয়। একই সঙ্গে আইপিএলে এখনও পর্যন্ত গুজরাট দলের হয়ে দারুণ পারফর্ম করেছেন তিনি।  

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google