Dev: তৃণমূল সাংসদ-অভিনেতা দেব দিলেন ইস্তফা

লোকসভা নির্বাচনের আগে সাংসদ ও টলিউড স্টার দেব দিলেন ইস্তফা। তাঁর ভূমিকায় তৃণমূল মহলে চাঞ্চল্য। চমক টলিউডেও। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ দেব (দীপক অধিকারী)। লোকসভা ভোটের আগে একসঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Dev

লোকসভা নির্বাচনের আগে সাংসদ ও টলিউড স্টার দেব দিলেন ইস্তফা। তাঁর ভূমিকায় তৃণমূল মহলে চাঞ্চল্য। চমক টলিউডেও। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ দেব (দীপক অধিকারী)। লোকসভা ভোটের আগে একসঙ্গে তিনটি পদে ইস্তফা দিলেন সাংসদ দেব। তবে তিনি সাংসদ পদে আছেন। জেলা শাসককে চিঠি লিখেছেন দেব।

পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে দীপক অধিকারী তিনটি চিঠি পাঠিয়েছেন৷ জানা গিয়েছে, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে, ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি ও ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন তিনি৷

   

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল, দেব হয়তো এবার রাজনীতি থেকে সরে দাঁড়াবেন৷ অভিনয়েই তিনি তাঁর সম্পূর্ণ মন দেবেন৷ এদিন তিনি এই ইস্তফা পত্র পাঠাতে সেটা আরও জোড়াল হল৷ দেব এদিন যে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন সেগুলোর যে বিশেষ গুরত্ব সেটা নয়৷ কিন্তু লোকসভার ঠিক আগেই এই ইস্তফা দেখে অনেকেই বড় কিছুর আভাস পাচ্ছেন৷ সূত্রের খবর, অনুযায়ী দেব যে এদিন তিন পদ থেকে ইস্তফা দিতে চলেছেন সেটা তাঁর দলের কাছেই খবর ছিল না৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google