Kalinga Super Cup: ফাইনালে উঠলে দলে থাকতে পারেন লাল-হলুদের এই দুই তারকা

হাতে মাত্র কয়েকটা ঘন্টা। তারপরেই আজ কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup 2023) প্রথম সেমিফাইনাল খেলতে নামবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইমামি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে ...

By Rana Das

Published:

Follow Us
Naorem Mahesh Singh, Lalchungnunga

হাতে মাত্র কয়েকটা ঘন্টা। তারপরেই আজ কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup 2023) প্রথম সেমিফাইনাল খেলতে নামবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইমামি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে জামশেদপুর এফসি। গত বছর খুব একটা আরামদায়ক না গেলেও নতুন বছরের শুরু থেকেই দারুন ছন্দে রয়েছে জামশেদপুর।

একের পর এক শক্তিশালী দলকে আটকে দিয়ে তারা উঠে এসেছে কলিঙ্গ সুপার কাপ এর সেমিফাইনালে। আই এস এল এর শুরুটা খুব একটা ভালো না হলো সুপার কাপে নিজেদের সক্রিয়তা বজায় রাখতে চায় এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে ও তাদের তুরুপের তাস বিদেশি ফরওয়ার্ড চিমা চুকু। এছাড়াও ইমরানদের উপর বাড়তি নজর থাকবে সকলের।

   

অন্যদিকে, এবারের এই সেমিফাইনাল জিততে চাইছে ইস্টবেঙ্গল। কাজটা খুব একটা সহজ হবে না তা আন্দাজ করতে পারছেন সকলেই। তাই ম্যাচের আগের দিন অনুশীলনে খেলোয়াড়দের চাপ মুক্ত রাখার ও পরিকল্পনা নেন স্প্যানিশ কোচ। প্রধানত শারিরীক অনুশীলনের পাশাপাশি দলের ফুটবলারদের মানসিক চাপ কমাতে বল নিয়েও মজার ছলে ফুটবলারদের মধ্যে অনুশীলন করান কোচ। আসলে নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ পকেটে পুড়ে মাঠ ছাড়তে চাইছেন কুয়াদ্রাত। তবে ম্যাচের আগে যথেষ্ট গম্ভীর থাকতে দেখা গিয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেটন সিলভা।

তবে দল ফাইনালে উঠলে বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারে ইমামি ইস্টবেঙ্গল। যতদূর জানা গিয়েছে, সেক্ষেত্রে জাতীয় শিবিরের পর এবার শেষ ম্যাচেই দলে থাকতে পারেন দুই দাপুটে ফুটবলার তথা নাওরের মহেশ সিং ও লালচুংনুঙ্গা। কলিঙ্গ সুপার কাপের শুরু থেকেই এই দুই ফুটবলারের অভাব কিছুটা হলেও টের পেয়েছে লাল-হলুদ। তবে দল ফাইনালে উঠলে তাদের উপস্থিতিতে আরো যে কয়েকগুণ শক্তিশালী হয়ে উঠতে পারে ময়দানের প্রধান তা কিন্তু বলাই যায়।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google