প্যারা মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

বর্ধমান: প্যারা মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার৷ ভাড়াবাড়ির ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়৷ ঘটনাটি শক্তিগড়ের৷ মৃতার নাম বৃষ্টি বেরা (১৯)৷ মৃত ছাত্রী বৃষ্টি বেরাবাড়ি বাঁকুড়ার জয়রামবাটিতে৷ প্রশিক্ষণরত ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Purba Bardhaman

বর্ধমান: প্যারা মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার৷ ভাড়াবাড়ির ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়৷ ঘটনাটি শক্তিগড়ের৷ মৃতার নাম বৃষ্টি বেরা (১৯)৷ মৃত ছাত্রী বৃষ্টি বেরাবাড়ি বাঁকুড়ার জয়রামবাটিতে৷ প্রশিক্ষণরত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অতিরিক্ত মানসিক চাপ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের কুপ্রস্তাবের জেরেই বৃষ্টি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ পরিবারের৷

বৃষ্টি বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বামচান্দাইপুরের একটি বেসরকারি হাসপাতালে ‘ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি’র দ্বিতীয় বর্ষের শিক্ষানবিশ হিসাবে কর্মরত ছিলেন৷ ওই হাসপাতালের কাছেই বাড়ি ভাড়া করে থাকতেন তিনি৷ সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে শক্তিগড় থানার পুলিশ৷

   

পরিবারের অভিযোগ, বিভিন্ন সময়ই হাসপাতালের তরফে তাঁর উপর মানসিক চাপ তৈরি করা হত। অতিরিক্ত ডিউটি করানো হত৷ সাম্প্রতিক সময়ে হাসপাতালে ডিউটি ম্যানেজমেন্ট অফিসারও তাঁকে নানান কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ৷ আর তার জেরেই বৃষ্টি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের৷

উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও৷ ঘটনার পর ইতিমধ্যেই বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের বিরুদ্ধে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা৷ অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ৷ মৃতার পরিবারের তরফে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের অপারেশনাল ম্যানেজার অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google