রাম মন্দির: মদ বিক্রি নিষিদ্ধ বিজেপি শাসিত ৪ রাজ্যে

বহু প্রতিক্ষার পর ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির৷ তাই সেজে উঠেছে রামের জন্মভূমি৷ প্রস্তুতিপর্ব প্রায় শেষের দিকে৷ দেশ-বিদেশের খ্যাতনামী ব্যক্তিদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র৷ মন্দির উদ্বোধন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বহু প্রতিক্ষার পর ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির৷ তাই সেজে উঠেছে রামের জন্মভূমি৷ প্রস্তুতিপর্ব প্রায় শেষের দিকে৷ দেশ-বিদেশের খ্যাতনামী ব্যক্তিদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র৷ মন্দির উদ্বোধন উপলক্ষে মদ বিক্রি নিষিদ্ধ বিজেপি শাসিত চার রাজ্যে৷

চারটি বিজেপি শাসিত রাজ্য ইতিমধ্যে ২২ জানুয়ারি মদের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে৷ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং ছত্রিসগড়ে ২২ তারিখ মদের দোকান বন্ধ রাখার কথা জানিয়েছে বিজেপি৷ সেই সঙ্গে হোটেল, রেস্তোরাতেও মদ সরবরাহ করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

   

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন মদ বিক্রি বন্ধ রাখতে জেএমএম পরিচালিত ঝাড়খণ্ড সরকারের উপর প্রবল চাপ তৈরি করেছে বিজেপি৷ রাজ্য বিজেপির নেতারা মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন৷ হেমন্ত সরকার এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি৷

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google