East Bengal: ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে হেরে কী বলছেন লাল-হলুদ কোচ?

যুব লিগের গত ম্যাচে মোহনবাগানের ঘরের মাঠে কলকাতা ময়দানের এই প্রধানকে পরাজিত করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল দল। যা নিয়ে প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল দলের সকল ...

By Rana Das

Published:

Follow Us
East Bengal Secures Convincing 4-0 Win Against Mohun Bagan

যুব লিগের গত ম্যাচে মোহনবাগানের ঘরের মাঠে কলকাতা ময়দানের এই প্রধানকে পরাজিত করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল দল। যা নিয়ে প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল দলের সকল ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে কোনো সাধারন জয় নয় একেবারে চার শূন্য গোলে সেই ফুটবল দলকে পরাজিত করেছিল মশাল ব্রিগেড। ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তা গৌরবের বিষয় হলেও তা একেবারেই ভালোভাবে নেননি বাগান কোচ বাস্তব রায় (Bastab Roy)।

 আরও পড়ুন: Super Cup: সুপার কাপে কাদের খেলতে পাঠাবে মহামেডান? জানুন 

   

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পড়শি ক্লাবের বয়স ভাড়িয়ে একাধিক ফুটবলার নামানোর মতো অভিযোগ আনেন তিনি। এর পর থেকেই এই প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে কলকাতা ময়দান। পরবর্তীতে লাল-হলুদের সেই সমস্ত খেলোয়াড়দের নাম উল্লেখ করে ফেডারেশনের কাছে বিশেষ অভিযোগ ও জানানো হয় তাদের তরফ থেকে।

যা নিয়ে লাল-হলুদ ম্যানেজমেন্টের তরফ থেকে তেমন কিছু জানানো না হলেও আজ যুব লীগের পরবর্তী ম্যাচে সেই পাঁচ ফুটবলারদের সরিয়ে রেখেই নিজেদের একাদশ সাজায় ইস্টবেঙ্গল। যা নিয়ে সন্দেহ আরও প্রবল হতে থাকে ফুটবলপ্রেমীদের মধ্যে। তারপরেই আজ পরাজয়। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল।

 আরও পড়ুন:  কমের মধ্যে দেখার মতো দল করেছে CSK, এবারেও হতে পারে IPL ট্রফির দাবিদার

নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ পরাজিত হয় মশাল ব্রিগেড। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি প্রতিপক্ষ দলের সমর্থকরা। আজ লাল-হলুদের হয়ে একটি মাত্র গোল পান দেবজিত রায়। অন্যদিকে, ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে গোল পান যথাক্রমে দেবাশীষ হালদার, সোহেল মন্ডল। আজকের এই পরাজয়ের দরুণ কিছুটা হলেও চাপ থাকবে এই প্রধানের।

তবে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন লাল-হলুদ কোচ বরুণ সেনগুপ্ত বলেন, খেলার মধ্যে হারজিত রয়েছে। আজ ও তার ব্যাতিক্রম হয়নি। তাছাড়া এবারের এই ইয়ুথ লিগে বিশেষ করে আজকের এই ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিশেষ করে আমাদের দলের অধিনায়ক গুরনাজকে কার্ড দেখানোর ক্ষেত্রে যথেষ্ট বিবেচনা করার দরকার ছিল বলেই আমার মনে হয়। তাছাড়া আমাদের দলের বেশকিছু ফুটবলারদের ইনজুরি ও জ্বরের সমস্যা দেখা দেওয়ায় তাদের নামানো সম্ভব হয়নি। তবে খেলোয়াড় স্কোয়াডে না রাখার প্রসঙ্গে যথেষ্ট নেতিবাচক থাকতে দেখা যায় দলের কোচকে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google