BJP: ঢাকের তালে নাড্ডা এলেন বঙ্গে, বিজেপি-তৃণমূল পুজো রাজনীতি তুঙ্গে

কলকাতায় এসেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার আসার আগে থেকেই শুরু হয়েছে বিতর্ক। রাস্তায় রাস্তায় ছিল বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার হোডিং। শোভাবাজার রাজবাড়ির সামনে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতায় এসেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার আসার আগে থেকেই শুরু হয়েছে বিতর্ক। রাস্তায় রাস্তায় ছিল বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার হোডিং। শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে সরানো হয় নাড্ডার হোর্ডিং তা নিয়েই বিতর্কের সূত্রপাত।

বিজেপির অভিযোগ, শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে নাড্ডার শারদীয় শুভেচ্ছা বার্তা সংক্রান্ত হোর্ডিং খুলে ফেলা হয়েছে। রাজ্যের বিরোধী দলের অভিযোগ, শাসকদলের কারসাজিতেই কলকাতা পুরসভা নাড্ডার হোর্ডিং খুলে ফেলেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

   

প্রসঙ্গত, সপ্তমীতে কলকাতায় এসেছেন জেপি নাড্ডা। তিনি কলকাতার কয়েকটি পুজো দেখবেন। তারপর হাওড়ার একটি পুজোতে যাবেন। শোভাবাজার রাজবাড়িতেও আসার কথা রয়েছে। নাড্ডার আসার উপলক্ষে বিজেপি কর্মীরা শোভাবাজার রাজবাড়ির সামনে হোর্ডিং লাগিয়েছিলেন।

বিজেপির দাবি, সেই হোর্ডিং রাজনৈতিক কারণেই সরিয়ে ফেলা হয়েছে। বাংলায় গণতান্ত্রিক অধিকার কোথায়, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। তারা জানাচ্ছেন, নাড্ডাকে স্বাগত জানাতেই এই হোর্ডিং। তিনি শহর ঘুরে চলে গেলে নিজেরাই হোর্ডিং সরিয়ে দিতেন। যদিও এই নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ঢাক বাজিয়ে কলকাতা বিমানবন্দরে নাড্ডাকে স্বাগত জানিয়েছেন বিজেপি কর্মীরা। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখার ইচ্ছা রয়েছে বিজেপি সভাপতির। সল্টলেকের পর উলুবেড়িয়ার পুজো দেখার পরিকল্পনা রয়েছে জেপি নাড্ডার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google