Congress: তৃণমূল যুব রাজ্য সম্পাদক যোগ দিলেন কংগ্রেসে

তৃণমূল ছাড়লেন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতা ইয়াসিন হায়দর। তিনি কংগ্রেসে (Congress) যোগ দিলেন। এদিন প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে গিয়ে তিনি দেখা করেন অধীর চৌধুরীর সাথে। সেখানেই ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

তৃণমূল ছাড়লেন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতা ইয়াসিন হায়দর। তিনি কংগ্রেসে (Congress) যোগ দিলেন। এদিন প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে গিয়ে তিনি দেখা করেন অধীর চৌধুরীর সাথে। সেখানেই তিনি কংগ্রেসে যোগ দেন। তাঁকে স্বাগত জানান অধীর।

অধীর রঞ্জন চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই তৃণমূলের ইয়াসিন হায়দার। এ বিষয়ে ইয়াসিন হায়দার জানিয়েছে, “আমি অধীর রঞ্জন চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তাই আজ কংগ্রেসের যোগদান করেছি। ওনাকে দেখে আমি অভিভূত। আমি নিজের ১০০ শতাংশ দিয়ে মানুষের জন্য কাজ করতে চাই”।

   

প্রাক্তন শ্বশুর ফিরহাদ হাকিম মন্ত্রী ও কলকাতার মেয়র। আর জামাই ইয়াসিন ছিলেন তৃ়ণমূল যুব রাজ্য সম্পাদক। সরকারে থাকা দলের সাংগঠনিক পদের ওজন ছিল। তবে তৃ়নমূল ছেড়ে আপাতত কংগ্রেসে এসেছেন ইয়াসিন। তাঁর দলত্যাগ নিয়ে কলকাতায় তৃণমূল শিবিরে তীব্র শোরগোল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google