West Bengal: বিধানসভা অধিবেশনে বিজেপি নিশানা মণিপুর ইস্যুতে নিন্দা তৃণমূলের

আজ রাজ্য বিধানসভার অধিবেশন (West Bengal Assembly Session)। এই সুবাদেই বাড়তে পারে মণিপুর উত্তাপ (Manipur Issue )। নিন্দা প্রস্তাব আনলেন তৃণমূল।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
West Bengal Assembly

আজ সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন (West Bengal Assembly Session)। এই সুবাদেই বাড়তে পারে মণিপুর উত্তাপ (Manipur Issue )। নিন্দা প্রস্তাব আনলেন তৃণমূল। তবে নিন্দা প্রস্তাবের আগেই শর্ত বিজেপির। বিধানসভা অধিবেশনের আগে বিজেপি জানিয়েছে, বাংলা নিয়ে আলোচনা হলে তবেই অংশগ্রহণ করবে বিজেপি। বিধানসভায় জানিয়ে দেওয়া হয়েছে তাদের বক্তাদের তালিকা। বক্তব্য পেশ করবেন বিরোধী দলনেতা এবং বিজেপির মহিলা বিধায়করা।

গত সপ্তাহের নারী নির্যাতনের অভিযোগে বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি। এই পরিস্থিতিতে আজ বিধানসভার অধিবেশনের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। আজ বিধানসভায় থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যদিকে রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী।

   

গত সপ্তাহে নজর এসেছে পঞ্চায়েত ভোটের সন্ত্রাসকে নিয়ে সরব হয়েছিলেন বিজেপি। সেখানে তারা আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তার বক্তব্য পেশ করেছিলেন। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রীর বিভিন্ন রকমের মন্তব্য সামনে এসেছে।

আজ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তৃণমূল মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনছেন বিধানসভায়। এর আগে বিধানসভা অধিবেশনে কালো পতাকা দেখিয়ে বেরিয়ে গিয়েছিল বিজেপি কর্মীরা। আজ ফের সেই বৈঠকে কি হতে চলেছে, সেই বিষয়ে নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google