Horoscope: কোনদিকে ঘুরছে আপনার ভাগ্যের চাকা?

মেষ: অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কোনও কারণে মনে ভীতি আসতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Horoscope

মেষ: অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কোনও কারণে মনে ভীতি আসতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন গৃহ নির্মাণের আলোচনা হতে পারে। আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভাল হবে। আপনার কু-মন্তব্যে সংসারে অশান্তির যোগ। কর্মস্থানে গভীর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে শান্তি লাভ।

বৃষ: আজ চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ। অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে। আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে। সকালের দিকে কোনও প্রকার অর্থক্ষতি হতে পারে। ব্যবসায় লোভের ব্যাপারে সংযত হতে হবে। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা-মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন।

   

মিথুন: যে কোনও দিক দিয়ে অর্থ আসতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ লাভ। আত্মীয়র সঙ্গে কোনও বিবাদের জন্য কর্ম নিয়ে চিন্তা। বিদেশে বাসরত কোনও বন্ধুর খবর আসতে পারে। কোনও ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে কাজের নিপুণতার জন্য সুনাম। সময়ের অপেক্ষা করুন, ভাল ফল পাবেন। ব্যবসায় কোনও অশান্তি বাধতে পারে। বুকের সমস্যা বৃদ্ধি। পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা।

কর্কট: কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। আজ কোনও না কোনও দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ। ভোগ-বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। অতিরিক্ত উদাসীনতায় ব্যবসায় ক্ষতি। বাড়িতে সদুপায়ে আয় বৃদ্ধির আলোচনা হতে পারে। ভু-সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে।

সিংহ: প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজে বাধা আসতে পারে। বাড়িতে নতুন কিছু কেনার আলোচনা হতে পারে। নাসিকায় পীড়া হতে পারে। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। আজ কারও অতিরিক্ত স্নেহে শান্তি পেতে পারেন। স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

কন্যা: কাজের জন্য নতুন কোনও ব্যবস্থা। ব্যবসায় বাধা পড়তে পারে। চাকরির স্থানে কোনও কাজে সাহসের পরিচয় দিতে হবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কোনও ব্যবসায় ভাল আয় আসতে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার। কর্মচারী নিয়ে সমস্যা বাড়তে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা। প্রিয়জনের সঙ্গে তর্ক বাধতে পারে। ক্ষুদ্র ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে।

তুলা: সম্মান প্রাপ্তির যোগ। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য। সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মতান্তর হতে পারে। সন্তানদের কারণে মনে উদ্বেগ। খুব নিকট কারও অসুস্থতার খবর আসতে পারে। বন্ধুর কাছ থেকে সাবধান। আজ সকলের কাছে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন। ব্যবসায় হিসাবের গন্ডগোল হতে পারে। সন্তানদের বিষয়ে কোনও গভীর আলোচনা হতে পারে।

বৃশ্চিক: বন্ধুমহলে আলোচনার পাত্র হতে পারেন বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। প্রেমের অশান্তি বিচ্ছেদ আনতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হতে পারে। গুরুজনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন। ব্যবসায় মন্দার যোগ। বিবাহ নিয়ে অশান্তি। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা।

ধনু: অংশীদারি ব্যবসায় লাভ বৃদ্ধি। বন্ধুর কোনও কাজের জন্য বিরক্তি আসতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। শরীরে রোগের চাপ বৃদ্ধি। সন্তানের খারাপ কাজের জন্য মানসিক চাপ। শত্রুর সঙ্গে কোনও আলোচনা। পিতামাতার চিকিৎসার খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। চুরি থেকে সাবধান। কর্মস্থানে ব্যস্ততা বাড়বে। পড়াশোনায় চাপ বাড়তে পারে। নীতির দিক থেকে কোনও পরিবর্তন ঘটতে পারে।

মকর: আজ কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে। গুরুদেবের সঙ্গে থাকায় জন্য শান্তি লাভ। নতুন কোনও কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি। হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় চিন্তা থেকে মুক্তি। লোকের কাছে খুব ভাল গুরুত্ব পাবেন। কোনও শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে। আজ সারাদিন আনন্দের ভিতর দিয়ে কাটতে পারে। বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন। ব্যবসায় ভাল সুযোগ প্রাপ্তি।

কুম্ভ: প্রিয়জনের কোনও খবর না পাওয়ার জন্য মনখারাপ। ব্যবসায় উন্নতির যোগ। বাড়ির কাছে কোনও ভ্রমণ হতে পারে। মানসিক কষ্টের যোগ। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। বাড়তি কাজের চাপ বৃদ্ধি। নানা অশান্তির ভিতর দিকে দিনটি কাটবে। ধর্মীয় কাজে অর্থসাহায্য। সম্পত্তি নিয়ে আইনের সাহায্য লাভ। শিল্পীদের সময় খুব ভাল যাবে।

মীন: বাড়তি আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। শিল্পীদের জন্য ভাল সময়। প্রেমের ব্যাপারে অবসাদ বাড়তে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। পড়ে থাকা কোনও কাজ করে ফেলুন। পেটের সমস্যা। প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে। আজ জলপথে ভ্রমণ ভাল হবে না, বিপদ ঘটতে পারে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google