Recipe: বাঙালির হারিয়ে যাওয়া ৩ টি নিরামিষ পদ

বাঙালি মাছ প্রিয় হলেও এমন কিছু রান্না আছে যা নিরামিষ তবুও আমিষ রান্নাকে টেক্কা দিতে পারে। অনেকেই ভাবেন নিরামিষ রান্না তেমন সুস্বাদু হয়না, আজকে তাই এমন ৫ টি ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
3-bengali-veg-recipe

বাঙালি মাছ প্রিয় হলেও এমন কিছু রান্না আছে যা নিরামিষ তবুও আমিষ রান্নাকে টেক্কা দিতে পারে। অনেকেই ভাবেন নিরামিষ রান্না তেমন সুস্বাদু হয়না, আজকে তাই এমন ৫ টি রান্নার রেসিপি দেওয়া হল যা নিরামিষ হলেও বাঙালির অতি পছন্দের এবং স্বাদেও অতুলনীয়। ( Recipe )

উম ভাত ( Recipe )

   

যা যা লাগবে:

সেদ্ধ চাল ৫০০ গ্রাম, শুকনাে শিমের বিচি ১০০ গ্রাম, কাবুলি ছােলা ৫০ গ্রাম, কাঁচা লঙ্কা ৪ টি, শুকনাে লঙ্কা ৪/৫ টি, ১টা বড় সাইজের পেঁয়াজ কুচি, ঘি ১ চা চামচ, নুন-হলুদ প্রয়ােজন মতাে।

কীভাব রান্না করবনে:

  • শুকনাে কড়াইতে চাল, কাবুলি ছােলা ও শিমের বিচি ভেজে নিয়ে জলে ভিজিয়ে রাখুন। শিমের বিচি ভিজে উঠলে খােসা ছাড়িয়ে নিন।
  • ৪৫ মিনিট পর চাল ও শিমের বিচি ভাল করে ধুয়ে, তাতে পেঁয়াজকুচি, লবণ, হলুদ,কঁচা লঙ্কা ও ঘি দিয়ে ভাল করে মেখে পরিমাণ মতাে জল দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিন।
  • জল শুকিয়ে এলে আরও ৫ -৬ মিনিট লাে ফ্লেমে রান্না করুন।
  • যখন দেখবেন জল একেবারে শুকিয়ে গিয়েছে তখন গ্যাস থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে ওপরে একটু চিজ ছড়িয়ে দিতে পারেন।

গােবিন্দভােগ চাল দিয়ে মােচার পােলাও ( Recipe )

যা যা লাগবে

গােবিন্দভােগ চাল ১৫০ গ্রাম, মােচা ১ টি মাঝারি সাইজের, মটর ডাল ৫০ গ্রাম, ধনে গুঁড়াে ১ চা চামচ, জিরে গুঁড়াে ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, টমেটো মাঝারি সাইজের (টুকরাে করে কাটা), গােটা গরম মশলা, তেজপাতা ২ টি, কাজু ১০ টি, কিসমিস ১০ টি, সরষের তেল ২০ গ্রাম, হলুদ ১ চা চামচ, নুন স্বাদনুযায়ী, চিনি ৪ চা চামচ, ঘি ২ টেবল চামচ, সামান্য গােটা জিরে, ভাজা মশলা ২ চা চামচ।

কীভাবে রান্না করবেন

  • প্রথমে মােচা কেটে সেদ্ধ করে জল ঝড়িয়ে নিন।
  • অন্যদিকে চাল ধুয়ে জল ঝড়িয়ে রাখুন।
  • মটর ডাল বেটে ছােট ছােট বড়ার আকারে ভেজে নিন।
  • কড়াইতে তেল গরম করে জিরে, তেলপাতা ও গােটা গরম মশলা ফোড়ন দিন। তাতে একে একে টমেটো, আদাবাটা সহ বাকি সব মশলা দিয়ে কষতে থাকুন। নুন ও চিনিও দিন।
  • মশলা কষতে কষতে সেদ্ধ করে রাখা মােচা দিয়ে ভাল করে নাড়া করে জল (২০০ মিলিলিটার) দিন।
  • ৪ মিনিট পর চাল আর বড়া গুলােও দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দমে বসিয়ে দিন।।
  • চাল জল শুষে ঝুরঝুরে হয়ে এলে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
  • গরম গরম পরিবেশন করুন, গােবিন্দভােগ চাল দিয়ে মােচার পােলাও।

বাগান চচ্চড়ি ( Recipe )

যা যা লাগবে:

ফুলকপির টুকরাে দেড় কাপ, বাঁধাকপি টুকরাে ২ কাপ, ফুলকপির ডাটা হাফ কাপ, মুলাে ১ টি, বেগুন ১ টি, শিম ১০-১২ টি, আলু ৪-৫টি, পুঁইশাকের গােটা ২ টেবল চামচ, মটরশুটি ২৫০ গ্রাম, গাজর ২ টি, টমেটো চৌক করে কাটা ৩-৪টি, নারকেল কোরা ১ টেবল চামচ, তেল আধ কাপ, পাঁচফোড়ন ১ চা চামচ, নুন স্বাদমতাে।

কীভাবে রান্না করবেন:

  • সবজি কেটে ভাল করে ধুয়ে নিন।
  • কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে নাড়ুন। বাঁধাকপি বাদে সব সবজি দিন। হলুদ, লঙ্কা ও নুন দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে বাঁধাকপি দিন।।
  • টমেটো দিয়ে কষান। কষতে কষতে সিদ্ধ হয়ে এলে সামান্য চিনি ও নারকেল কোরা দিয়ে কিছুক্ষণ রান্নার করে নামিয়ে নিন।
  • কোরানাে নারকেল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google