Horoscope: কী আছে আজ আপনার ভাগ্যে, আজকের রাশিফল

মেষ: ওজন কমাতে চাইলে আজই প্রচেষ্টা শুরু করুন। তাড়াহুড়ো করে সব কাজ করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বৃষ: পুরোনো বন্ধু কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হবে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Today’s horoscope

মেষ: ওজন কমাতে চাইলে আজই প্রচেষ্টা শুরু করুন। তাড়াহুড়ো করে সব কাজ করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।

বৃষ: পুরোনো বন্ধু কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হবে। অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন। সম্পর্কে সবসময় গম্ভীর না থেকে মজা করে কাটাতে চেষ্টা করুন। পকেট বাঁচিয়ে খরচ করতে হবে।

   

মিথুন: ঘরের কোনও দরকারি জিনিসে আজ টাকা ব্যয় করতে পারেন। ফিট থাকতে হলে পরিমিত জল খেতে হবে। সম্প্রতি সব সম্পর্কে অবহেলা করলে এবার সব কিছু ঠিক করে নেওয়ার সময় এসেছে৷ সমস্ত টাকা খরচ হয়ে যাওয়ার ভয় দূর করুন।

সিংহ: ইতিবাচকভাবে দিন শুরু হবে। সম্পর্কের নতুন দিক খুঁজে পাবেন। চাকরিতে ঝুঁকি নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক: কঠোর পরিশ্রমের দাম পাবেন। কর্মস্থলে কাজের প্রশংসা পাবেন। জামায় নীল রঙ থাকলে পজিটিভ এনার্জি থাকবে। ছোট দুর্ঘটনা হতে পারে।

কন্যা: বয়স্ক বন্ধু কিংবা আত্মীয়র স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন। একই ভাবে শিশুদের স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে। সম্পর্ক আকর্ষণীয় না হলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

কর্কট: সন্ধ্যেবেলা মজা করে কাটবে৷ রোম্যন্টিক পরিকল্পনার চেয়ে পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো। আজ নতুন ডায়েট কিংবা এক্সারসাইজ শুরু করতে পারেন।

তুলা: দিনের শেষে কোনও সুসংবাদ পেতে পারেন। কেরিয়ারে জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। আর সেই সুযোগের সদ্ব্যবহার করলে কেরিয়ারের উন্নতি হবে।

ধনু: সহকর্মীদের থেকে অনেক উপকার পেয়ে এসেছেন। এবার তাঁদের ফেরত দেওয়ার পালা। রোজকার জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন।

মকর: কোনও বন্ধুকে বিশ্বাস করার আগে দুবার ভাবুন। সম্পর্কে ছোট বিষয় বড় হতে পারে। তাই ধৈর্য নিয়ে চলতে হবে। কেরিয়ারের জন্য আজ শুভ দিন।

কুম্ভ: ব্যক্তিগত জীবন হোক কিংবা স্বাস্থ্য সব কিছুতেই ভারসাম্য রাখতে হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন। সম্পর্কে নিরাশ হয়ে পড়বেন না। নিষ্ঠা সহকারে কাজ করলে ভবিষ্যতে দাম পাবেন।

মীন: দিনের প্রথমে অথবা শেষে রিল্যাক্সভাবে হাঁটুন। আজ সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে নতুন করে বোঝাপড়া এবং সামঝোতা শুরু হবে। কাজের চাপ থাকতে পারে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google