কলকাতার বিমানবন্দরের লাউঞ্জে (Shamik Bhattacharya) রবিবার সকালে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং এবং বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) । এই বৈঠককে রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, বৈঠক মূলত ছাব্বিশের নির্বাচন এবং রাজ্যে টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র ও রাজ্য স্তরের বিভিন্ন আলোচনা পরিকল্পনার জন্য আয়োজন করা হয়।
কেন্দ্রীয় মন্ত্রী (Shamik Bhattacharya) গিরিরাজ সিং এদিন সকাল ৯টা ৪৩ মিনিটে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ২৭০৫-এ কলকাতায় পৌঁছান। বিমানবন্দরে পৌঁছানোর পরই লাউঞ্জে বৈঠক শুরু হয়। বৈঠকের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল রাজ্যের জুট শিল্প এবং বস্ত্র খাতের উন্নয়ন। কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য(Shamik Bhattacharya) জুটের ডিরেক্টরদের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করেন।
মাঠে কৌশল নির্ধারণ, রাজনৈতিক সমন্বয় এবং দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এছাড়াও রাজ্যে টেক্সটাইল খাতের সম্ভাবনা ও বিনিয়োগ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সহায়তা কিভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা নিয়েও গুরুত্বপুর্ণ আলোচনা হয়।




















