Ukraine War: পারমাণবিক কেন্দ্রে হামলা, রাশিয়াকে “সন্ত্রাসবাদী রাষ্ট্র” আখ্যা ইউক্রেনের প্রেসিডেন্টের

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে রাশিয়া হামলা চালানোর পর বিপর্যয়ের মুখে গোটা ইউক্রেন। বিষাক্ত হাওয়ায় ঢাকছে শহর। এই ঘটনার পর রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে রাশিয়া হামলা চালানোর পর বিপর্যয়ের মুখে গোটা ইউক্রেন। বিষাক্ত হাওয়ায় ঢাকছে শহর। এই ঘটনার পর রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি।

তিনি মস্কোর “পারমাণবিক সন্ত্রাস” অবলম্বন করার অভিযোগ তুলেছেন। পাশাপাশি চেরনোবিল বিপর্যয়ের “পুনরাবৃত্তি” করতে চাওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন রাশিয়াকে। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ কখনো পারমাণবিক শক্তি ইউনিটে গুলি চালায়নি। আমাদের ইতিহাসে এটি প্রথম। মানবজাতির ইতিহাসেও এই প্রথম। সন্ত্রাসবাসী রাষ্ট্র এখন পারমাণবিক সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।” ইউক্রেনের তরফে জানানো হয়েছে, এই পারমাণবিক কেন্দ্রে আক্রমণের ফলে গোটা ইউরোপ আজ সমস্যার মুখে।

   

শুক্রবার ইউক্রেনের জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার ফলে দেখা দিয়েছে পারমাণবিক বিপর্যয়। কেন্দ্রের একক পাওয়ার সিস্টেম থেকে তৃতীয় পাওয়ার ইউনিট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুধুমাত্র একটি ইউনিট কাজ করছে।

পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার আক্রমণে সচকিত গোটা আন্তর্জাতিক মহল। ইতিমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ইউক্রেন সরকারের তরফে জানানো হয়েছে, পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পারমাণবিক নিরাপত্তা বলয় ভেঙে গিয়েছে। অবস্থা সংকটজনক। যতটা সম্ভব তাড়াতাড়ি সব ঠিক করার চেষ্টা চালানো হচ্ছে। পারমাণবিক চুল্লিগুলির অবস্থা বিপদজনক। দমকল ঢুকতে পারছে না। দাউদাউ করে জ্বলছে গোটা কেন্দ্র।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google