সায়ন সেনগুপ্ত, কলকাতা: বহু বছরের অপেক্ষার পর এবার সর্বভারতীয় লিগ ঘরে তুলেছে ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। সপ্তাহ কয়েক আগে টুর্নামেন্টের শেষ ম্যাচে ইন্টার কাশী দলকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। এবারের সিজনে একের পর এক টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স থাকলেও তীরে এসে তরী ডোবার অবস্থা দেখা দিয়েছিল বারংবার। হাতছাড়া হয়েছিল একের পর এক খেতাব। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই জয় নিঃসন্দেহে বিরাট বড় সাফল্য সকলের কাছে। বলতে গেলে এখনও সেই জয়ের ঘোর রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে।
আরও পড়ুন: ইউনিটি কাপের অভিযান শুরু করার আগে কী বললেন খালিদ?
তবে এই সাফল্যের দরুন নতুন সিজনে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে চলেছে ইস্টবেঙ্গল। কিন্তু সেক্ষেত্রে ও কি অস্কার ব্রুজোর উপরেই ভরসা রাখবে ম্যানেজমেন্ট? সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন সকলে। এই নিয়েই গত বৃহস্পতিবার বিশেষ বৈঠক ছিল ইমামি হাইসে। দীর্ঘ বৈঠকের পর এই নিয়ে ক্লাব শীর্ষ কর্তা দেবব্রত সরকারকে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ ভালো দল পরিচালিত করার জন্য ভালো কোচ দরকার। তবে আমাদের বর্তমান কোচ অস্কার ব্রুজোকে নিয়ে আলোচনা হচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
আরও পড়ুন: লাল-হলুদকে ভারত সেরা করে নেটমাধ্যমে কী লিখলেন রশিদ?
আরও বলেন, ‘ আগামী সিজনে যদি সঠিক সময় আইএসএল শুরু হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তাছাড়া আমাদের এএফসির টুর্নামেন্টের কথা ও ভাবতে হবে।’ যারফলে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত আদৌও এই স্প্যানিশ কোচের পাশাপাশি দলের চেনা বিদেশি ফুটবলাররা থাকেন কিনা এখন সেদিকেই নজর সকলের।




















