হরমুজ-লোহিত সাগর নিয়ে সতর্ক ডোভাল, বিশ্ব বাণিজ্যে বড় উদ্বেগ

পশ্চিম এশিয়ার উত্তেজনা (West Asia Crisis) ঘিরে হরমুজ প্রণালী ও লোহিত সাগরে বাণিজ্য চলাচল স্বাভাবিক রাখার বার্তা দিলেন অজিত ডোভাল।

By Rana Das

Published:

Follow Us
ajit-doval-on-hormuz-red-sea-trade-and-west-asia-tension

মস্কো: পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি (West Asia Crisis) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভার (Ajit Doval)। রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন৷ এই সম্মেলে তিনি বলেন, হরমুজ প্রণালী এবং লোহিত সাগরসহ আন্তর্জাতিক জলপথে বাণিজ্যের নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ৮ম বেতন কমিশনে বড় আপডেট! পেনশনে মিলতে পারে নতুন ‘অপশন’

মস্কোতে আয়োজিত ‘১ম আন্তর্জাতিক নিরাপত্তা ফোরাম’ এবং ‘উচ্চপদস্থ নিরাপত্তা আধিকারিকদের ১৪তম আন্তর্জাতিক বৈঠক’-এ বক্তব্য রাখতে গিয়ে ডোভাল পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে বিশেষভাবে সতর্ক করেন।

   

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

ডোভাল বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি পরিকাঠামোর উপর বড় প্রভাব ফেলছে। তাঁর মতে, সমুদ্রপথে বাণিজ্য এবং তেল-গ্যাস সরবরাহে বাধা তৈরি হলে তার প্রভাব গোটা বিশ্বের অর্থনীতির উপর পড়বে।

তিনি বলেন, “পশ্চিম এশিয়ার সংঘাত বিশেষভাবে উল্লেখ করার মতো। এই অঞ্চলের চলমান উত্তেজনা অত্যন্ত উদ্বেগজনক। সামুদ্রিক চলাচল এবং জ্বালানি পরিকাঠামোর উপর ঝুঁকি বর্তমান পরিস্থিতির ভঙ্গুরতাকেই তুলে ধরছে।”

একই সঙ্গে তিনি জানান, উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতা ফেরাতে ভারত সবরকম গঠনমূলক প্রচেষ্টাকে সমর্থন করে।

কেন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী?

হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশেষ করে তেল ও গ্যাস পরিবহণের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব অত্যন্ত বেশি।

যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের ইরানের উপর হামলার পর থেকেই এই অঞ্চল ঘিরে উত্তেজনা বেড়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে।

এছাড়াও, বাণিজ্যিক জাহাজের উপর টোল আরোপের বিষয়েও ইরানের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

রাষ্ট্রসংঘ সংস্কারের দাবিও তুললেন ডোভাল

বক্তৃতায় রাষ্ট্রসংঘের বর্তমান কাঠামো নিয়েও প্রশ্ন তোলেন ডোভাল। তাঁর মতে, ১৯৪৫ সালের কাঠামো বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট কার্যকর নয়।

তিনি বলেন, “রাষ্ট্রসংঘ একটি গুরুতর সংকটের মুখে দাঁড়িয়ে। বর্তমান সময়ের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুরনো কাঠামো কার্যকর প্রমাণিত হচ্ছে না। তাই রাষ্ট্রসংঘকে আরও প্রতিনিধিত্বমূলক করতে দ্রুত সংস্কার জরুরি।”

আরও পড়ুন: দিল্লির চেয়ে ছোট দেশ! ভারতকে পিছনে ফেলে পঞ্চম বৃহত্তম স্টক মার্কেটে কাড়ল নজর

এর আগেও নরেন্দ্র মোদী (Narendra Modi) আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের পক্ষে সওয়াল করেছিলেন। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিদেসের (Nikos Christodoulides) সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার অত্যন্ত জরুরি।

মস্কোর সম্মেলনে ১৪০টির বেশি প্রতিনিধিদল

মস্কোয় আয়োজিত এই আন্তর্জাতিক নিরাপত্তা ফোরাম ২৬ মে থেকে ২৯ মে পর্যন্ত চলছে। সরকারি তথ্য অনুযায়ী, ১৪০টিরও বেশি বিদেশি রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নেয়।

এই বৈঠকে বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, নিরাপত্তা পরিষদের সচিব, গোয়েন্দা সংস্থার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google