হলুদ সতর্কতা জারি বঙ্গে, মুষলধারে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: জানুয়ারি শেষে বিদায় নিতে চলেছে শীত৷ কয়েকদিন ধরে সকালের দিকে ঠান্ডা অনুভব হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হচ্ছে৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার এই বদল বলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rain in kolkata girl

কলকাতা: জানুয়ারি শেষে বিদায় নিতে চলেছে শীত৷ কয়েকদিন ধরে সকালের দিকে ঠান্ডা অনুভব হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হচ্ছে৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার এই বদল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস৷ সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গে৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে৷ সেই সঙ্গে দেওয়া হয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাসও৷ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধবার ও শুক্রবারও৷ আগামী পাঁচদিন আপাতত ঠান্ডা ফিরে আসার কোনও সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে৷

   

বুধবার মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায়৷ বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা৷ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে, শুক্রবার বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google