
তেহরান: আমেরিকা-ইসরায়েল যৌথ আক্রমণে নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ দেশ নেতা আয়াতুল্লাহ খামেনেই (Mojtaba Khamenei)। এবার সেই জায়গায় কে বসবেন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। একাধিক সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে আলোচনা হয়েছিল খামেনেই র পুত্র মোজতাবা খামেনেইকে নিয়ে। তবে আজ সংবাদ মাধমের কাছে মোজতাবা শোনালেন অন্য গল্প। ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মাজীদ হাকিম ইলাহী স্পষ্ট জানিয়েছেন, এখনও পর্যন্ত ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে কাউকে চূড়ান্ত করা হয়নি। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এখনও চলছে এবং বিভিন্ন প্রার্থীর নাম নিয়ে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, “সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে যে মোজতবা খামেনেই ইতিমধ্যেই সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন, তা সঠিক নয়। এখনও কাউকে বেছে নেওয়া বা মনোনীত করা হয়নি। প্রক্রিয়াটি এখনও চলছে।” তবে একইসঙ্গে তিনি স্বীকার করেছেন যে মোজতবা খামেনেই এই গুরুত্বপূর্ণ পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একজন। কিন্তু শুধুমাত্র তিনি বর্তমান সুপ্রিম লিডারের ছেলে বলেই তাকে বিবেচনা করা হচ্ছে এমনটা নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।
আরও দেখুনঃ খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের! ঘুরপথে ট্রাম্পকে বার্তা নয়াদিল্লির?
ইলাহির বক্তব্য, “এই পদের জন্য একাধিক প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে মোজতবা খামেনেই একজন। তবে তাকে শুধুমাত্র তার পারিবারিক পরিচয়ের জন্য নয়, তার যোগ্যতার ভিত্তিতেই বিবেচনা করা হতে পারে।” ইরানের রাজনৈতিক কাঠামো অনুযায়ী, সুপ্রিম লিডার দেশের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি। তিনি সামরিক বাহিনী, বিচারব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রনৈতিক সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তার করেন। ফলে এই পদে কে বসবেন তা নিয়ে সবসময়ই আন্তর্জাতিক মহলে গভীর আগ্রহ থাকে।
বিশেষজ্ঞদের মতে, ইরানে সুপ্রিম লিডার নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। সাধারণত দেশের প্রভাবশালী ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের নিয়ে গঠিত একটি পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। সেই কারণে কোনো ব্যক্তির নাম নিয়ে আগাম জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় দীর্ঘ আলোচনার পর। মোজতবা খামেনেই দীর্ঘদিন ধরেই ইরানের ধর্মীয় ও রাজনৈতিক মহলে পরিচিত মুখ। তিনি সরাসরি বড় কোনো সরকারি পদে না থাকলেও ইরানের ক্ষমতার কাঠামোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বহু বিশ্লেষক মনে করেন। সেই কারণেই সময়ে সময়ে তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করা হয়।
তবে ইরানের প্রতিনিধির এই মন্তব্য স্পষ্ট করে দিয়েছে যে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং উপযুক্ত এবং যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার জন্য এখনও মূল্যায়ন চলছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ইরানের সুপ্রিম লিডার নির্বাচন শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতির জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ। কারণ ইরান এই অঞ্চলের অন্যতম প্রভাবশালী শক্তি এবং তার নেতৃত্বে পরিবর্তন হলে তার প্রভাব আন্তর্জাতিক সম্পর্কের ওপরও পড়তে পারে।
এই পরিস্থিতিতে মোজতবা খামেনেইকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে, তা আপাতত পুরোপুরি নিশ্চিত নয় বলেই জানিয়েছে তেহরান। ফলে এখন সবাই অপেক্ষা করছে ইরানের রাজনৈতিক প্রক্রিয়া শেষ হওয়ার এবং শেষ পর্যন্ত কে দেশের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হন তা জানার জন্য।

