ওমানে ইরানি হামলায় নিহত ১৫ ভারতীয়

ওমান: পশ্চিম এশিয়ায় ক্রমশই জটিল হয়ে উঠছে পরিস্থিতি (drone attack)। সাম্প্রতিক সংঘাতের আবহে এবার ওমানের উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ...

By Sudipta Biswas

Published:

Follow Us
hormuz-strait-oil-tanker-drone-attack-oman-indian-crew

ওমান: পশ্চিম এশিয়ায় ক্রমশই জটিল হয়ে উঠছে পরিস্থিতি (drone attack)। সাম্প্রতিক সংঘাতের আবহে এবার ওমানের উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর কাছে এই হামলার ঘটনায় আহত হয়েছেন একাধিক নাবিক, যাদের মধ্যে ভারতীয়রাও রয়েছেন বলে জানা গেছে।

সূত্রের খবর, ‘স্কাইলাইট’ নামের একটি তেলের ট্যাঙ্কার ওমানের মুসন্দম অঞ্চলের উপকূল ধরে হরমুজ প্রণালীর দিকে এগোচ্ছিল। ট্যাঙ্কারটিতে পালাউয়ের পতাকা লাগানো ছিল এবং সেটিতে মোট ২০ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং পাঁচ জন ইরানের নাগরিক বলে জানা গেছে। মুসন্দম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় আচমকাই একটি ড্রোন এসে ট্যাঙ্কারটির উপর আছড়ে পড়ে। অভিযোগ, সেই ড্রোনটি ইরানের দিক থেকেই ছোড়া হয়েছিল।

   

আরও দেখুন: ইরানের দেশনেতার মৃত্যুতে মানুষের ঢল র‍্যাঞ্চোর লাদাখে

হামলার পরপরই জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওমানের উপকূলরক্ষী বাহিনী দ্রুত উদ্ধার অভিযানে নামে। প্রাথমিকভাবে জানা গেছে, এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজের বেশ কয়েকজন নাবিককেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর।

এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগের কারণ আরও একটি বড় বিষয় হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। অনুমান করা হয়, পৃথিবীর মোট তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে যায়। ফলে এখানে যে কোনো সামরিক বা নিরাপত্তা ঘটনা বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

মুসন্দম অঞ্চলটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমানের এই অংশটি ভৌগোলিকভাবে হরমুজ প্রণালীর প্রবেশপথে অবস্থিত। ইরান এবং ওমান দুই দেশই কার্যত এই জলপথের ওপর প্রভাব বিস্তার করে। ফলে এই অঞ্চলে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে এই হামলার তীব্র নিন্দা করেছে কাতার। তাদের বক্তব্য, এই হামলা ওমানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। একই সঙ্গে তারা পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত শনিবার থেকেই পশ্চিম এশিয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে। সেদিন সকালে আমেরিকা ও ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা চালায় বলে খবর প্রকাশ্যে আসে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এই ঘটনার পর থেকেই ইরান একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।

উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক হামলার খবরও সামনে এসেছে। রবিবার আবার তেহরানেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে কূটনীতিকদের একাংশ মনে করছেন, পশ্চিম এশিয়ায় একটি বড় সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে হামলার ঘটনা বাড়তে থাকে, তাহলে তা শুধু আঞ্চলিক নয় বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারেও বড় ধাক্কা দিতে পারে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.