Qatar: বছর শেষে বড় খবর, কাতারে ৮ ভারতীয় নৌসেনার মৃত্যুদণ্ড রদ

কাতার (Qatar) সরকারের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ইজরায়েলের কাছে বিক্রি করার অভিযোগে ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা ধরা পড়ে। তাদের ফাঁসির সাজা শুনিয়েছিল কাতারের আদালত। মৃত্যুদণ্ডে দণ্ডিত ভারতীয়দের আত্মীয়রা চরম ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Jail representative picture

কাতার (Qatar) সরকারের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ইজরায়েলের কাছে বিক্রি করার অভিযোগে ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা ধরা পড়ে। তাদের ফাঁসির সাজা শুনিয়েছিল কাতারের আদালত। মৃত্যুদণ্ডে দণ্ডিত ভারতীয়দের আত্মীয়রা চরম উদ্বেগে ছিলেন। তবে ভারত সরকার সবররম আইনি পথ নেয়।

কাতার সরকারের অভিযোগ ছিল ভারতীয় নৌবাহিনীর এই প্রাক্তন অফিসাররা কাতারে থাকাকালীন ইজরায়েলের পক্ষে একটি সাবমেরিন সম্পর্কিত গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত। কাতার কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে যে তাদের কাছে বিষয়টি সম্পর্কিত ইলেকট্রনিক প্রমাণ রয়েছে।

   

ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, এই মাসের শুরুতে বলেছিলেন, সরকার কাতার থেকে কারাবন্দী প্রাক্তন নৌবাহিনীর কর্মীদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেছিলেন, “তাদের স্বার্থ যাতে দেখা যায় তা নিশ্চিত করার জন্য আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছিলেন, বন্দি প্রাক্তন নৌসেনা অফিসারদের মুক্তির জন্য কূটনৈতিক প্রক্রিয়া জারি রাখা হয়েছে। কাতারের ভারতীয় দূতাবাস সবরকম সহযোগিতা করছে। তিনি বন্দি ভারতীয়দের আত্মীয়দের সাথে কথা বলে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন কর্মকর্তারা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত এবং নাবিক রাগেশকে। এদের সবাইকে 2022 সালের 30 আগস্ট দোহা থেকে কাতারের গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে। তাদের জামিনের আবেদন কাতারি কর্তৃপক্ষ একাধিকবার খারিজ করেছে। এবার তাদের মৃত্যুদণ্ডের সাজা রদ হলো কাতারে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google