স্বামীর সঙ্গে অশান্তি! স্বামীকে ঘরে আটকে আগুন লাগিয়ে দিল স্ত্রী

স্বামীর সঙ্গে আশান্তি। স্বামীকে ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে দিলেন স্ত্রী। রবিবার ভর দুপুরে বীরভূমের গ্রামে হুলস্থুল কাণ্ড ঘটল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীকে বাড়ির মধ্যে তালাবন্ধ করে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Fire breaks out in

স্বামীর সঙ্গে আশান্তি। স্বামীকে ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে দিলেন স্ত্রী। রবিবার ভর দুপুরে বীরভূমের গ্রামে হুলস্থুল কাণ্ড ঘটল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীকে বাড়ির মধ্যে তালাবন্ধ করে বাইরে বেরিয়ে নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরূদ্ধে। আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার হাজারপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক মান্নার শায়ের আভিযোগ, তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেই সময় তাঁর স্ত্রী রোজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যান। জানা গিয়েছে পারিবারিক অশান্তি থেকেই এই আগুন লাগিয়ে রাখার ঘটনা ঘটেছে। তবে কেন এই চরম সিদ্ধান্ত নিলেন ওই মহিলা সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে কোনও ক্রমে প্রাণে বেঁচেছেন স্বামী। পুড়ে ছাই সমস্ত আসবাবপত্র থেকে বারান্দায় রাখা মোটর সাইকেল।

   

রবিবার দুপুরে ওই বাড়ি থেকে আগুন জ্বলছে দেখে ছুটে আসে স্থানীয়রা। তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। তবে এই ঘটনার পরে থেকে উধাও ওই অভিযুক্ত স্ত্রী। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google