একাধিক শারীরিক সম্পর্কে জড়ালেও কেন বিয়ে করলেন না সলমন! জন্মদিনেই ফাঁস হল ভাইজানের টপ সিক্রেট

একাধিক সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই নাম জড়িয়ে সলমন খানের (Salman Khan)। বি-টাউনের ভাইজানের প্রেমে হাবুডুবু খেয়েছেন অনেক অভিনেত্রীই। কিন্তু কোনও প্রেমই টেকেনি সলমনের। তবে সলমনও থেমে থাকেনি। একের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Salman Khan

একাধিক সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই নাম জড়িয়ে সলমন খানের (Salman Khan)। বি-টাউনের ভাইজানের প্রেমে হাবুডুবু খেয়েছেন অনেক অভিনেত্রীই। কিন্তু কোনও প্রেমই টেকেনি সলমনের। তবে সলমনও থেমে থাকেনি। একের পর এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের লীলায় মেতে উঠেছিলেন বলিউডের এই লাভার বয়। ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, সংগীতা বিজলানি, সোমি আলি, ইউলিয়া, জ্যাকলিন কেউই বাদ যায়নি ভাইজানের তালিকা থেকে। আসুন আজ সলমনের জন্মদিনে জেনে নিন আজও কেন সিঙ্গল তিনি?

১৯৯২ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র সাফল্যের পর বলিউড অভিনেত্রী জুহি চাওলার প্রেমে পড়েন সলমন খান। এমনকি জুহিকে বিয়ের প্রস্তাবও দেয় সলমন। কিন্তু জুহি সলমনের প্রস্তাবে রাজি হননি।

   

এক সাক্ষাৎকারে সলমন বলেছিলেন তিনি সংগীতা বিজলানিকে বিয়ে করতে চেয়েছিলেন। সূত্র থেকে তাদের বিয়ের ডেটও প্রকাশ্যে এসেছিস। কিন্তু পরে তাও ভেঙে যায়। সলমন নিজেও সংগীতার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন। এমনকী বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন তিনি।

কেরিয়ার তখন মধ্যগগণে, সেইসময় ঐশ্বর্যর প্রেমে পড়েন সলমন। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় সলমন খান ডেটিং করছিলেন বলি অভিনেত্রী ঐশ্বর্যর সঙ্গে। সেই সিনেমার পর থেকে গোটা বি-টাউনে তাদের প্রেম নিয়ে জল্পনা আরও বেড়েছিল। যদিও সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।

সলমনের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের কথা সকলেরই জানা। জানা যায় সত্যিই দুজনে অনেকটাই ঘনিষ্ঠ ছিলেন। বলিউডে ক্যাটরিনাকে কেরিয়ার গড়তেও অনেকটাই সাহায্য করেছিলেন সলমন। যদিও সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গেও নাম জড়িয়েছেন সলমন খানের। কিন্তু পরে সেটাও জল্পনার আকার নেয়।

সামনেই মুক্তি পাবে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। বর্তমানে শোনা যাচ্ছে, পূজার সঙ্গেই নাকি ডেটিং করছেন ভাইজান।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google