ব্যারাকপুরে ধুন্ধুমার! সেনার জমিতে ‘অবৈধ’ তৃণমূল অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার

ব্যারাকপুর: এবার ব্যারাকপুরে চলল বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হল শাসকদল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-এর একটি দলীয় কার্যালয়। জানা গিয়েছে, ব্যারাকপুর সেনানিবাস (Cantonment) এলাকায় বছরের পর বছর ধরে এই ...

By Moumita Biswas

Published:

Follow Us
Barrackpore INTTUC Office Demolition

ব্যারাকপুর: এবার ব্যারাকপুরে চলল বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হল শাসকদল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-এর একটি দলীয় কার্যালয়। জানা গিয়েছে, ব্যারাকপুর সেনানিবাস (Cantonment) এলাকায় বছরের পর বছর ধরে এই অফিসটি অবৈধভাবে চলছিল, যা সম্পূর্ণরূপে ভারতীয় সেনাবাহিনীর এখতিয়ারভুক্ত। (Barrackpore INTTUC Office Demolition)

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ

এদিন সকালে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের আধিকারিক এবং স্থানীয় পুলিশের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযানের আগেই অফিস থেকে সমস্ত আসবাবপত্র সরিয়ে নেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

   

‘অবৈধ কার্যকলাপ চলত’, সরব বিজেপি

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি-৩ মণ্ডলের সভাপতি বিজয় রাজাক জানান, “তৃণমূলের এই দলীয় কার্যালয়টি সম্পূর্ণ অবৈধভাবে চালানো হচ্ছিল এবং এখানে বিভিন্ন বেআইনি কার্যকলাপ চলত। সেই কারণেই পুলিশ ও প্রশাসন এই অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে।” এতদিন শাসকদলের প্রভাবে পুলিশ নীরব থাকলেও, বর্তমান সরকারের কড়া নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google