সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ডোনার চরিত্রে সানার পছন্দ কে ? জানালেন মহারাজ

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ডোনার চরিত্রে কে? মহারাজের উত্তর, “সানা আমাকে বলেছে তৃপ্তি দিমরির কথা। ওর খুব পছন্দের। ওই আমাকে প্রথম দেখিয়ে বলে তৃপ্তিকে ডোনার চরিত্রে ভালো মানাবে।” সৌরভ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
dona ganguly

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ডোনার চরিত্রে কে? মহারাজের উত্তর, “সানা আমাকে বলেছে তৃপ্তি দিমরির কথা। ওর খুব পছন্দের। ওই আমাকে প্রথম দেখিয়ে বলে তৃপ্তিকে ডোনার চরিত্রে ভালো মানাবে।”

সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে জল্পনা দিন দিন বাড়ছে। এর আগে শোনা যায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। তার বাঁ-হাতি ব্যাটিং শৈলীর জন্য পরিচিত, খুরানাকে এই চরিত্রের জন্য বেচে নেন নির্মাতারা। এর পর জল্পনা শুরু হয় যে সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনার চরিত্রে কাকে দেখা যেতে পারে। সৌরভ জানিয়েছেন সেই চরিত্রে তাদের মেয়ে সানার পছন্দ তৃপ্তি দিমরিকে।

   

রবিবার একটি অনুষ্ঠানে সৌরভ তার আর তার মেয়ের মধ্যে তার বায়োপিক সংক্রান্ত একটি কথোপকথনের ঘটনা বলেন। সেখানে তিনি জানান যে সানা তাকে একদিন জিজ্ঞাসা করে যে তার মায়ের চরিত্রে কে অভিনয় করছেন। উত্তরে সৌরভ তার মেয়েকে বলেন যে এই সিদ্ধান্ত তার হাতে নেই, রয়েছে নির্মাতাদের হাতে । সানা পাল্টা বলে যে সে নির্মাতাদের সম্মতি নিয়ে কিছু অভিনেত্রীদের নাম সুপারিশ করতে চায়। সেই নামগুলি তার বাবা জানতে চাইলে তৃপ্তির নাম করে সানা জানায় যে ‘এনিম্যাল’- খ্যাত তৃপ্তিকে তার মায়ের চরিত্রে ভালো মানাবে।

তবে স্ত্রীয়ের চরিত্রের জন্য এখনও কোনও অভিনেত্রীকে চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন সৌরভ। নির্মাতাদের পছন্দের ওপরেই ভরসা রাখছেন তিনি।বায়োপিকটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন লাভ ফিল্মস এর লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। পরিচালনা করছেন ‘লুটেরা’- খ্যাত বিক্রমাদিত্য মোটওয়ানে। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে শুটিং শুরুর কথা রয়েছে ছবিটির। চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে মহারাজের অনুরাগীরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google