‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্য প্রস্তুত ভারতীয় সেনা! সেনাপ্রধানের মন্তব্যে কাঁপছে ইসলামাবাদ

পুনে: গত বছর ২২ এপ্রিল পহেলগাঁও-এ হওয়া জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল৷ সেই ঘটনার পালটা জবাব দিতেই শুরু করেছিল ‘অপারেশন সিন্দুর’৷ আকাশ পথে নিখুঁত নিশানায় ...

By Moumita Biswas

Published:

Follow Us
Ready For Operation Sindoor 2.0

পুনে: গত বছর ২২ এপ্রিল পহেলগাঁও-এ হওয়া জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল৷ সেই ঘটনার পালটা জবাব দিতেই শুরু করেছিল ‘অপারেশন সিন্দুর’৷ আকাশ পথে নিখুঁত নিশানায় পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে (PoK) জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সশস্ত্র বাহিনী৷  শনিবার সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সাফ জানালেন, ‘‘অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে। যদি প্রয়োজন পড়ে, তবে ‘অপারেশন সিঁদুর ২.০’ (Operation Sindoor 2.0)-র জন্য ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা, তিন বাহিনীই পুরোদমে প্রস্তুত৷’’ (Ready For Operation Sindoor 2.0)

আধুনিক যুদ্ধক্ষেত্রের নতুন চ্যালেঞ্জ

জেনারেল দ্বিবেদী জানান, বর্তমান প্রযুক্তিগত উন্নতির যুগে যুদ্ধক্ষেত্র ২৪ ঘণ্টাই সম্পূর্ণ ‘স্বচ্ছ’৷ প্রতিটি গতিবিধি যখন শত্রুপক্ষের নখদর্পণে, তখন সীমান্ত এলাকার বাসিন্দা ও জওয়ানদের সুরক্ষায় আরও বেশি সতর্ক হতে হবে৷ তিনি আরও যোগ করেন যে, আগামী দিনের যুদ্ধ কেবল জল, স্থল বা আকাশেই সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়বে সাইবার, মহাকাশ (Space), ইলেক্ট্রোম্যাগনেটিক এবং মানুষের চিন্তাভাবনা বা ‘কগনিটিভ’ ডোমেনেও৷

   

সেনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও থিয়েটার কমান্ডের সংস্কার

আধুনিক রণকৌশলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন সেনাপ্রধান৷ যুদ্ধের তীব্র গতি এবং বিপুল তথ্য দ্রুত প্রসেস করে সঠিক সিদ্ধান্ত নিতে এআই চালিত সিস্টেম ও অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ মডেল অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে৷ পাশাপাশি ড্রোনের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ব্যবহারের কথাও বলেন তিনি৷ বহু প্রতীক্ষিত ‘থিয়েটার কমান্ড’ সংস্কারের বিষয়ে তিনি আশ্বস্ত করে জানান, প্রক্রিয়াটি সঠিক পথেই এগোচ্ছে এবং প্রতিরক্ষা মন্ত্রীর কাছে এই সংক্রান্ত একটি বিস্তৃত রিপোর্ট জমা দেওয়া হয়েছে৷

এনডিএ-র এই গৌরবময় দিনে ৩৫০ জনেরও বেশি ক্যাডেট পাস আউট করে তিন বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, যার মধ্যে ১৮ জন মহিলা ক্যাডেটও রয়েছেন. কিন্তু সুখো-৩০ এমকেআই ফাইটার জেট ও হেলিকপ্টার টিমের চোখ ধাঁধানো ফ্লাইপাস্টের মাঝেও, সেনাপ্রধানের এই ‘অপারেশন সিঁদুর ২.০’-র বার্তাই এই মুহূর্তে জাতীয় সুরক্ষার সবচেয়ে বড় হেডলাইন৷

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google