“আগের সরকার মিথ্যে দোষারোপ করত!” ডিভিসির সঙ্গে সংঘাত ভুলে ‘সমন্বয়ে’ বার্তা শুভেন্দুর

কলকাতা: প্রতি বছর বর্ষা এলেই দক্ষিণবঙ্গের মেদিনীপুর, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলা প্লাবিত হয়। এতদিন এই বন্যার দায় কার, তা নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা ছিল চেনা ...

By Moumita Biswas

Published:

Follow Us

কলকাতা: প্রতি বছর বর্ষা এলেই দক্ষিণবঙ্গের মেদিনীপুর, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলা প্লাবিত হয়। এতদিন এই বন্যার দায় কার, তা নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা ছিল চেনা ছবি। তবে এবার সেই চেনা সমীকরণ বদলে দিতে চাইলেন নতুন মুখ্যমন্ত্রী। শনিবার শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে আক্রমণ করে বলেন, “আগের সরকার ডিভিসি-কে মিথ্যে দোষারোপ করত, আমরা সমন্বয় রেখে কাজ করব।”

‘ম্যান-মেড বন্যা’ বনাম নতুন নীতি

বিগত বছরগুলিতে দেখা গিয়েছে, রাজ্যের বন্যাকে প্রাকৃতিক দুর্যোগ না বলে ‘ম্যান মেড বন্যা’ বলে আখ্যা দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। না জানিয়ে জল ছেড়ে বাংলাকে ডোবানোর অভিযোগ তুলে ডিভিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিতেন তিনি। এমনকি গত বছর কেন্দ্রকে এক বছরের ডেডলাইন দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, “এনাফ ইজ এনাফ! কথা না শুনলে ডিভিসির বাঁধের সামনেই আমরা আরেকটা বাঁধ তৈরি করে দেব।” যদিও সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।

   

পরীক্ষার মুখে নতুন সরকার

দামোদর, রূপনারায়ণ, কংসাবতীর প্লাবনে দক্ষিণবঙ্গের ৫ জেলা এবং তিস্তা-তোর্ষা-মহানন্দার জেরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, মালদা জেলাগুলি প্রতি বছরই অতিবৃষ্টি ও ঝাড়খণ্ডের জলে ভাসে। ফলে ডিভিসি-র ড্রেজিং না করার পুরনো অভিযোগকে পাশে সরিয়ে, নতুন বিজেপি সরকার প্রতিবেশীদের সঙ্গে মিলে কীভাবে এই প্রাকৃতিক বিপর্যয় সামাল দেয়, আসন্ন বর্ষায় সেটাই হবে শুভেন্দু ক্যাবিনেটের সবচেয়ে বড় পরীক্ষা।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google