WhatsApp-এর নতুন ফিচার, এবার নম্বর শেয়ার না করেই হবে চ্যাট

WhatsApp তার ইউজারদের জন্য এক দারুণ প্রাইভেসি-ভিত্তিক ফিচার নিয়ে আসছে, যা অ্যাপ ব্যবহারের ধরণকেই আমূল বদলে দিতে পারে। এতদিন ধরে হোয়াটসঅ্যাপে নতুন কাউকে মেসেজ পাঠাতে গেলে, বা কোনো ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
WhatsApp

WhatsApp তার ইউজারদের জন্য এক দারুণ প্রাইভেসি-ভিত্তিক ফিচার নিয়ে আসছে, যা অ্যাপ ব্যবহারের ধরণকেই আমূল বদলে দিতে পারে। এতদিন ধরে হোয়াটসঅ্যাপে নতুন কাউকে মেসেজ পাঠাতে গেলে, বা কোনো গ্রুপে অজানা কারো সঙ্গে কথা বলার সময় নিজের মোবাইল নম্বর অন্যকে দিতেই হতো। তবে নতুন আপডেটের পর আর মোবাইল নম্বর শেয়ার করতে হবে না। মেটা-র (Meta) মালিকানাধীন সংস্থা জানিয়েছে, এবার হোয়াটসঅ্যাপ-এও Telegram এবং Signal-এর মতো ইউজারনেম-ভিত্তিক চ্যাটিং সাপোর্ট করবে।

এই ফিচার চালু হলে, ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন, যা তাদের পরিচয় হিসেবে কাজ করবে। নতুন কোনো কনট্যাক্টের সঙ্গে কথা বলার সময় বা কোনো গ্রুপে অজানা কারোর সঙ্গে যোগাযোগ করার সময়, সামনের ব্যক্তি শুধুমাত্র ইউজারনেমটাই দেখতে পাবে, মোবাইল নম্বর নয়। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে।

   

WhatsApp বিটা ভার্সনে মিলেছে নতুন ফিচারের ইঙ্গিত

আজ Realme C73 5G-এর প্রথম সেল, 6000mAh ব্যাটারির ফোন কিনুন মাত্র 9,999 টাকায়

WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এই নতুন ফিচারটির পরীক্ষামূলক কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে WhatsApp-এর iOS বিটা ভার্সন 25.17.10.70-এ। এই বিটা ভার্সনে ইউজারদের একটি পছন্দসই ইউজারনেম সেট করার অপশন দেওয়া হয়েছে। ইউজারনেমটি ৩ থেকে ৩০টি ক্যারেক্টারের মধ্যে হতে পারবে এবং এতে ছোট হাতের অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর ও ডট ব্যবহারের সুযোগ থাকবে।

কেন গুরুত্বপূর্ণ এই ফিচার

হোয়াটসঅ্যাপ মূলত এই ফিচারটি প্রাইভেসি বৃদ্ধির লক্ষ্যেই আনছে। এটি বিশেষ করে তাদের জন্য উপযোগী হবে যারা প্রফেশনাল বা পাবলিক গ্রুপে নিয়মিত অ্যাকটিভ থাকেন এবং প্রত্যেকের সঙ্গে নিজের ফোন নম্বর শেয়ার করতে চান না। এই ফিচারের ফলে হোয়াটসঅ্যাপে চ্যাটিং হবে আরও নিরাপদ এবং ব্যক্তিগত। কোনো অপরিচিত ইউজারকে মেসেজ করতে গেলেও এখন আর নিজের ফোন নম্বর প্রকাশ করতে হবে না।

14 জুন পর্যন্ত বিনামূল্যে আপডেট করুন Aadhaar কার্ডের ঠিকানা, কীভাবে দেখুন

বর্তমানে এই ফিচারটি কেবলমাত্র বিটা ইউজারদের জন্য উপলব্ধ। তবে আশা করা হচ্ছে, সফল পরীক্ষার পর WhatsApp এই ইউজারনেম-ভিত্তিক ফিচারটি Android এবং iOS – দুই প্ল্যাটফর্মেই রোলআউট করবে। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয়ার্ধেই এই আপডেট সাধারণ ইউজারদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এটি হোয়াটসঅ্যাপের ইতিহাসে অন্যতম বড় পরিবর্তন হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google