Siliguri: আপনি কি সিপিএমের গৌতম দেব? ফোন ধরে চমক মেয়র গৌতমের

শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব যখন ফোন ধরেন। তখন ঐ মহিলা তাকে জিজ্ঞাসা করেন যে, আপনি কি সিপিএমের গৌতম দেব? তখন উত্তরে মেয়র জবাব…

শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব যখন ফোন ধরেন। তখন ঐ মহিলা তাকে জিজ্ঞাসা করেন যে, আপনি কি সিপিএমের গৌতম দেব? তখন উত্তরে মেয়র জবাব দেয় না আমি সিপিএমের গৌতম দেব নই। তিনি যখন ওই মহিলাকে জিজ্ঞাসা করে যে তিনি কি বিষয়ে কথা বলতে চান তখন ঐ মহিলা দাবি করে বলেন, “আমি কর্পোরেশনের সহযোগিতা চাইছি”।

এরপর তিনি যখন তাদের এলাকার কাউন্সিলর এর অভিযোগ জানাতে যায়, “তিনি বলেন তাকে মার্ডার করার হুমকি দেওয়া হচ্ছে, ভাড়া করা গুণ্ডা নিয়ে এসে মার্ডার করার হুমকি দিচ্ছে। রাস্তায় আমায় পেলে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে”।

Advertisements

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তখন গৌতম দেব বলেন, আমি আপনার কথা ১১৩ বার শুনেছি এই নিয়ে ১৪ বার আমি আর শুনতে চাইছি না, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। কিন্তু আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে একদমই এই ধরনের ব্যক্তি নয় সে অনেক ভালো মানুষ তাই আপনি কথাগুলো আর বলবেন না।

তিনি আরো বলেন আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না যদি কথা বলতেই হয় তাহলে আপনার স্বামীর সঙ্গে কথা বলব।