Weather: বিকেলের পর থেকে বাড়বে তাপমাত্রা, ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি রাজ্যে

শীতকে দূরে সরিয়ে ফের পশ্চিমী ঝঞ্জা আসতে চলেছে বঙ্গে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় কলকাতা সহ রাজ্যের অন্যত্র বদলাবে আবহাওয়া। মঙ্গলবারের পর থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। হাওয়া অফিস ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

শীতকে দূরে সরিয়ে ফের পশ্চিমী ঝঞ্জা আসতে চলেছে বঙ্গে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় কলকাতা সহ রাজ্যের অন্যত্র বদলাবে আবহাওয়া। মঙ্গলবারের পর থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে এমনটাই খবর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বিকেল পর্যন্ত থাকবে ঠান্ডার আমেজ। বাইবে উত্তরে হাওয়া। মঙ্গলবার সকালের দিকে সামান্য কুয়াশার ইঙ্গিতও দিয়েছে হাওয়া অফিস। আকাশ থাকবে পরিষ্কার। তবে বিকেলের দিক থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে।

   

বুধবার থেকে তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্জা ও পুবালি হওয়ার জোড়া ফলায় বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। মঙ্গলবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।

এছাড়া জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে হতে পারে তুষারপাত।

বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড এবং ওড়িশাতে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ফের তুষারপাতের সম্ভাবনা।

বুধ ও বৃহস্পতিবার নাগাদ তুষারপাত হতে পারে সান্দাকফু, ধোত্রে, ফালুটে। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের ৫ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বাড়তে পারে বৃষ্টি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google