দহনে স্বস্তি! দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝেঁপে বৃষ্টি, ভিজবে কি কলকাতা?

কলকাতা: চড়া রোদ আর ভ্যাপসা গরমে যখন হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, ঠিক তখনই কিছুটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। একদিকে উত্তরবঙ্গে যখন লাগাতার বৃষ্টি চলছে,…

Kolkata Weather Today IMD Rain Forecast

কলকাতা: চড়া রোদ আর ভ্যাপসা গরমে যখন হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, ঠিক তখনই কিছুটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। একদিকে উত্তরবঙ্গে যখন লাগাতার বৃষ্টি চলছে, তখন তীব্র দহনের মাঝেই এবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টি, কোথায় গরম?

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস চড়বে। তবে এর মাঝেই ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ।

   

তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আগামী ৭ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উলটে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে। পরিস্থিতি বিবেচনা করে এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে টানা বর্ষণ west bengal weather update

দক্ষিণবঙ্গে যখন দহনজ্বালা, তখন উত্তরবঙ্গে সম্পূর্ণ বিপরীত ছবি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬-৭ দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

কেন এই জোড়া আবহাওয়া?

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বিহার থেকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে যাওয়া এই অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। মূলত এই সিস্টেমের জেরেই রাজ্যের বেশ কিছু অংশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।