West Bengal news: মমতার পুলিশকে দুই টাকার চাকর বলে হুমকি তৃণমূল বিধায়কের

West Bengal news: দলের এক নেত্রী সংবাদমাধ্যমকে দু-পয়সার সাংবাদিক বলেছিলেন৷ এবার তৃণমূল কংগ্রেসের (TMC) আর এক বিধায়ক (MLA) রাজ্য পুলিশকে দু-টাকার চাকর বললেন৷

By Kolkata24x7 Team

Published:

Follow Us
MC MLA Giasuddin Molla

West Bengal news: দলের এক নেত্রী সংবাদমাধ্যমকে দু-পয়সার সাংবাদিক বলেছিলেন৷ এবার তৃণমূল কংগ্রেসের (TMC) আর এক বিধায়ক (MLA) রাজ্য পুলিশকে দু-টাকার চাকর বললেন৷ পুলিশকে হুমকি দেওয়া বিধায়কের এই ভিডিও এখন ভাইরাল৷ ঘটনাটি ঘটেছে তৃণমূলে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারের উস্তি থানায়৷ এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনৈতিক মহলে রীতিমতো হইচই শুরু হয়েছে৷

সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও দেখা যাচ্ছে, উস্তি থানার সিঁড়িতে বসে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা (Giasuddin Molla)৷ তিনি ডায়মন্ড হারবারের মহকুমা পুলিশ অফিসারকে (এসডিপিও) উদ্দেশ্য করে গালিগালাজ, কটুক্তি এবং হুমকি দিচ্ছেন৷ হুমকিতে পুলিশকে বলেছেন ‘দুই টাকার চাকর৷’

   

গত রবিবার উস্তিতে একটি পারিবারিক খুনের ঘটনায় জয়ন্ত চৌধুরী নামে স্থানীয় এক তৃণমূল কর্মীকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ঘটনার অপপ্রচারের অভিযোগ ছিল। ওই তৃণমূল কর্মী তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে আটকের পরই বিধায়ক থানায় গিয়ে পুলিশকে হুমকি দেন বলে দাবি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google