রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! সপ্তম বেতন কমিশনের গাইডলাইন চূড়ান্ত

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) কার্যপরিধি বা Terms of Reference (ToR)…

west-bengal-7th-pay-commission-guidelines-finalised-revised-salary-by-march-2027

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) কার্যপরিধি বা Terms of Reference (ToR) চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি আর্থিক বছরের শেষে, অর্থাৎ ২০২৭ সালের মার্চের মধ্যেই সংশোধিত বেতন ও পেনশনের সুবিধা কার্যকর করার চেষ্টা করা হবে।

মঙ্গলবার বিদ্যুৎ দফতর এবং চারটি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “সপ্তম বেতন কমিশনের কার্যপরিধি চূড়ান্ত হয়েছে। সাধারণত একটি বেতন কমিশন রিপোর্ট জমা দিতে প্রায় ছয় মাস সময় নেয়। কমিশনের সুপারিশ পাওয়ার পর চলতি অর্থবর্ষের মধ্যেই সংশোধিত বেতনের সুবিধা দেওয়ার চেষ্টা করব।”

Advertisements

জানা গিয়েছে, কমিশন বেতন কাঠামো, বিভিন্ন ভাতা, পেনশন এবং সরকারি কর্মীদের অন্যান্য পরিষেবা-সংক্রান্ত সুবিধা খতিয়ে দেখে সরকারকে সুপারিশ করবে। সেই সুপারিশ এবং রাজ্যের আর্থিক সক্ষমতা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

Also Read | আরশোলার দৌরাত্বে কেন এত আগ্রহ? ডিপ স্টেটের বিদেশি অর্থায়নের টাকা পাওয়া শাবানার চক্রান্ত ফাঁস

মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো

সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমান মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামোর সুপারিশ করতে পারে সপ্তম বেতন কমিশন। এর ফলে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন এবং অন্যান্য আর্থিক সুবিধায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

অষ্টম বেতন কমিশনের দিকেও নজর

মুখ্যমন্ত্রী জানান, সরকার ইতিমধ্যেই ২০২৮-২৯ অর্থবর্ষে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর করার সম্ভাব্য রূপরেখা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে।

Also Read | আরশোলাদের সমর্থনের কথা বলে বিতর্ক উস্কালেন মমতা

মহার্ঘ ভাতা (DA) নিয়েও বড় ঘোষণা

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে কেন্দ্র ও রাজ্যের DA-র ব্যবধান ৪২ শতাংশ। সেই ব্যবধান ধীরে ধীরে কমানোর পরিকল্পনা রয়েছে।

তিনি ঘোষণা করেন, আগামী অক্টোবর থেকে অতিরিক্ত ২০ শতাংশ DA দেওয়া হবে। ভবিষ্যতে ধাপে ধাপে কেন্দ্রের সঙ্গে DA-র ব্যবধান আরও কমানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

PSC-র মাধ্যমে হবে সমস্ত নিয়োগ

বৈঠকে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলিতে ইঞ্জিনিয়ার-সহ সমস্ত নতুন নিয়োগ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) মাধ্যমে করা হবে।
তাঁর কথায়, “সরাসরি দফতরের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আমি সম্পূর্ণ স্বচ্ছ বলে মনে করি না। ভবিষ্যতে সমস্ত নিয়োগ PSC-র মাধ্যমেই হবে।”
আসছে বদলি নীতি

রাজ্যের বিদ্যুৎ সংস্থার কর্মীদের জন্য নতুন বদলি (Transfer) নীতিও চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, একই কর্মস্থলে তিন বছরের বেশি কর্মরত কর্মীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অবসরের কাছাকাছি থাকা কর্মী বা সংস্থার স্বার্থে প্রয়োজনীয় ক্ষেত্রে এই নীতিতে কিছু ব্যতিক্রম রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। সপ্তম বেতন কমিশনের কার্যপরিধি চূড়ান্ত হওয়ার পর রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এখন কমিশনের রিপোর্ট এবং তার ভিত্তিতে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর সবার।