বুধের গভীর রাতে শহরে পা রাখছেন দানি, সন্ধ্যার পর রশিদ

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। একাধিকবার ট্রফির কাছাকাছি পৌঁছালেও আটকে যেতে হচ্ছিল ময়দানের এই প্রধানকে। ডুরান্ড…

dani-ramirez-mohammed-rashid-arrival-kolkata-east-bengal

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। একাধিকবার ট্রফির কাছাকাছি পৌঁছালেও আটকে যেতে হচ্ছিল ময়দানের এই প্রধানকে। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড হোক কিংবা সুপার কাপ। খেতাব জয়ের দৌড় গোড়ায় গিয়ে বারংবার খালি হাতেই ফিরে আসতে হচ্ছিল লাল-হলুদ ব্রিগেডকে। শেষ পর্যন্ত অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে বাইশ বছরের খরা কাটিয়ে জাতীয় লিগ জয় করে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে ইন্টার কাশীকে পরাজিত করার পর গোল পার্থক্যের ব্যবধানে তাঁরা পিছনে ফেলে দিয়েছিল পড়শী ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টকে।

Also Read | East Bengal: ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে বিশেষ পোস্ট ইজ্জেজারি‌র

Advertisements

Dani Ramirez

যারফলে এবার আন্তজার্তিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে চলেছে মশাল ব্রিগেড।‌ সেই কথা মাথায় রেখে বহু আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। তবে গতবারের বিজয়ী দলের অধিকাংশ বিদেশি ফুটবলার দল ছেড়েছিলেন আগেই। যেটা কিছুটা হলেও চিন্তায় রেখেছে সকলকে। তাদের পরিবর্তে ইতিমধ্যেই তিন বিদেশি ফুটবলারের যোগদানের কথা জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। যাদের মধ্যে রয়েছেন দানি রামিরেজ। গত মরসুমে খেলেছিলেন পাঞ্জাব এফসিতে‌। দলের পারফরম্যান্স খুব একটা আহামরি না থাকলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি।

ভারতের এই দলে যোগদান করার পূর্বে প্রথম টায়ারের ফুটবল ক্লাব মানিসা এফ কের সঙ্গে যুক্ত ছিলেন বছর তেত্রিশের এই অ্যাটাকিং মিডফিল্ডার। পরবর্তীতে যদিও তাঁকে রিলিজ করে দিয়েছিল সেই দল। ঠিক কিছু মাস পরেই তাঁকে ভারতে নিয়ে এসেছিল পাঞ্জাব। এমনকি গত সিজনে ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট নজর কারা ফুটবল খেলেছিলেন এই স্প্যানিশ তারকা।মোহনবাগানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গোল ছিল দানির। তবে গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে আসন্ন মরসুমে আর হয়তো তাঁকে দেখা যাবে না পাঞ্জাব শিবিরে। শেষ পর্যন্ত বাজিমাত করে ইস্টবেঙ্গল।

East Bengal Mohammed Rashid

Also Read | ছাংতেকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মুম্বাই

এবার শহরে আসতে চলেছেন এই দাপুটে ফুটবলার। শেষ পাওয়া তথ্য অনুযায়ী বুধবার রাত দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ কলকাতায় অবতরণ করতে চলেছেন তিনি। এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। পাশাপাশি বুধবার সন্ধ্যায় শহরে আসছেন প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদ। গত আইএসএলে শেষ পর্যন্ত তার করা গোলেই খেতাব নিশ্চিত করে ফেলেছিল ইস্টবেঙ্গল। বাকি বিদেশি ফুটবলারদের রিলিজ করে দিলেও আরও একটি মরসুমের জন্য তিনি রয়ে গিয়েছেন লাল-হলুদেই। এবার তাঁকে নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকবে সকলের।