Weather: বৃষ্টির হিসাবে ঘাটতি বাজেট, রাজ্যবাসী ঘামছেন

weather: বর্ষার ঘাটতি আর গরমের জেরে নাজেহাল রাজ্যবাসী। বিক্ষিপ্ত বৃষ্টিতে বেড়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তাই অস্বস্তি বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুলাই মাসের ২১ তারিখ ...

By Rana Das

Published:

Follow Us

weather: বর্ষার ঘাটতি আর গরমের জেরে নাজেহাল রাজ্যবাসী। বিক্ষিপ্ত বৃষ্টিতে বেড়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তাই অস্বস্তি বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুলাই মাসের ২১ তারিখ পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি অব্যাহত থাকবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৭ শতাংশ। উত্তরবঙ্গে মাঝে অতিবৃষ্টি হলেও সার্বিকভাবে এখনও পর্যন্ত ঘাটতি রয়েছে ৪ শতাংশ। বুধবার পর্যন্ত রাজ্যের ওপর মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাব পড়েনি। ফলত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিরও পূর্বাভাস নেই।

   

আগামী কয়েকদিন তীব্র ঘর্মাক্ত অস্বস্তি নিয়েই কাটাতে হবে দক্ষিণবঙ্গকে। যদিও জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝরি বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় ভাবে কোনো কোনো এলাকায় দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সারাদিনে মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর্দ্রতার জন্য অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.