Weather: নামছে তাপমাত্রা, জেলায় জেলায় শুরু শীত যুদ্ধ

Weather: শীতের পথে আপাতত কোনও বাধা নেই। উত্তর-পশ্চিমের হাওয়া রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রাও বৃহস্পতিবারের থেকে কম। আগামী তিন দিনে এই তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস ...

By Rana Das

Published:

Follow Us
kolkata-winter

Weather: শীতের পথে আপাতত কোনও বাধা নেই। উত্তর-পশ্চিমের হাওয়া রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রাও বৃহস্পতিবারের থেকে কম। আগামী তিন দিনে এই তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, ১০-১১ ডিসেম্বরের পর থেকে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামবে। সেক্ষেত্রে জেলার তাপমাত্রা আরও চার থেকে পাঁচ ডিগ্রি কম থাকবে।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

   

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিনে তাপমাত্রা আরও কমবে। তবে এর পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে আগামী দুদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপরেই তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী দুদিন রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে। তবে তারপরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে পরের তিন দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এছাড়া আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকালের দিকে কুয়াশা থাকবে। সাধারণভাবে কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google