চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

লোকসভা ভোট মিটতেই বাংলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর (WB Job)। কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মূলত স্বাস্থ্য দফতর এই সমস্ত নিয়োগ করবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ২০টি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Medical students

লোকসভা ভোট মিটতেই বাংলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর (WB Job)। কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মূলত স্বাস্থ্য দফতর এই সমস্ত নিয়োগ করবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ২০টি পদে মোট ২০০০ কর্মী নিয়োগ করা হবে। শিক্ষক চিকিৎসক, মেডিক্যাল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টের মতো পদে নিয়োগ হবে।

লোকসভা নির্বাচনের জন্য দেশজুড়ে আদর্শ আচরণবিধি জারি ছিল। এখনও অবশ্য সে-সব বিধিনিষেধ উঠে গিয়েছে। সেই কারণেই দ্রুত নিয়োগ সেরে ফেলতে চাইছে স্বাস্থ্য দফতর। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লুবিএইচআরবি) সূত্রে খবর, প্রায় ১৭ ধরনের পদে নিয়োগ আটকে ছিল। আপাতত জোরকদমে কাজ চলছে।

   

এক্ষেত্রে বলে রাখা ভালো, ২০০০ শূন্যপদের মধ্যে নতুন পদ ৪০০টি। বাকি ১৬০০টি পদ নতুন। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে সহকারী অধ্যাপকে। ৫৫০ জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে মেডিক্যাল কলেজগুলিতে। বিভিন্ন ধরনের মেডিক্যাল টেকনোলজিস্ট পদে শূন্যপদের সংখ্যা ৭০০। ফার্মাসিস্ট পদ রয়েছে প্রায় ৩০০।

পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা অভিযানের টাকা বন্ধ করল কেন্দ্র, ঘুম উড়েছে নবান্নর

ডব্লুবিএইচআরবি সূত্রে জানা গিয়েছে, আগামী একমাসের মধ্যেই এই সমস্ত শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য দফতরের। সম্প্রতি হাওড়া জেলার বেলুড়ে চালু হয়েছে রাজ্যের একমাত্র সরকারি যোগ ও ন্যাচারোপ্যাথি কলেজ।

সেই কলেজের সমস্ত পদেও নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় একটি সংবাদপত্রকে বলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে আমাদের বোর্ড নিয়মিত স্থায়ী নিয়োগ করে চলছে। গত কয়েক মাস নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় নিয়োগ প্রক্রিয়া থমকেছিল। এখন আর কোনও বাধা নেই।

৮০ লক্ষ টাকায় উপনির্বাচনের টিকিট বিক্রি করেছে বিজেপি! বিস্ফোরক তথ্য ফাঁস কর্মীদের

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google