Bangaon: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীকে গণধোলাই উত্তেজিত জনতার

গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল বনগাঁ থানার শক্তিগড় নরত্তম পল্লী এলাকায়। এদিকে গৃহবধূর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমনকি তাঁকে আটকে রেখে মারধর করে উত্তেজিত জনতা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল বনগাঁ থানার শক্তিগড় নরত্তম পল্লী এলাকায়। এদিকে গৃহবধূর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমনকি তাঁকে আটকে রেখে মারধর করে উত্তেজিত জনতা বলে খবর। এর পাশাপাশি বাড়ি ভাঙচুরের চেষ্টার পাশাপাশি তার বাইক ভাঙচুর করা হয়।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। এরপর পুলিশ এসে অভিযুক্ত স্বামী ও তার পরিবারকে উদ্ধার করে বনগাঁ থানায় আনে। রথীনের পরিবারের দাবি, আত্মহত্যা করেছে তাঁদের বউমা।
মৃত ওই গৃহবধূর নাম প্রিয়া সেন (২২)। অভিযুক্ত রথীন পেশায় বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী। তাদের দু’বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google